কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিআইডব্লিউটিসি কেন উন্নয়নের রোল মডেল হতে পারবে না- প্রশ্ন নৌপরিবহন প্রতিমন্ত্রীর

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

স্বাধীনতা যুদ্ধে যারা ব্যর্থ হয়েছিলেন, তারা বঙ্গবন্ধুর উন্নয়নকে ব্যর্থ করতে গভীর ষড়যন্ত্র করেছিলেন- এমন মন্তব্য করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সবকিছুতে ব্যর্থ হয়ে তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। এরপর দেশ অন্ধকারে তলিয়ে যায়, আর আলোর মুখ দেখেনি।

বুধবার (২৯ মে) শাহবাগস্থ জাতীয় জাদুঘরে বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমাদের বর্তমান টার্নিং পয়েন্ট হলেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা- এ কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তার নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। দেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উন্নয়নের রোল মডেল হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন- বিআইডব্লিউটিসি কেন রোল মডেল হতে পারবে না এমন প্রশ্ন রেখে তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হতে পারলে বিআইডব্লিউটিসি কেন হতে পারবে না? আজকে বিআইডব্লিউটিসির অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে শপথ নিতে হবে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে। বিআইডব্লিউটিসিকে উন্নয়নের রোল মডেল হতে হবে।

বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি এ কে এম শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড. এ কে এম মতিউর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবেলুজ্জামান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১০

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১১

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১২

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৩

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৫

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৬

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৭

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৮

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৯

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

২০
X