কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৭:১৪ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কৃষিমন্ত্রীকে এক দফার লিফলেট দিলেন বিএনপি নেতা

কৃষিমন্ত্রীর হাতে লিফলেট তুলে দিচ্ছেন বিএনপি নেতারা। ছবি : সংগৃহীত
কৃষিমন্ত্রীর হাতে লিফলেট তুলে দিচ্ছেন বিএনপি নেতারা। ছবি : সংগৃহীত

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের হাতে সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবির লিফলেট তুলে দিলেন বিএনপি নেতা ফজলুল হক মিলন।

শুক্রবার (২১ জুলাই) জুমার নামাজের পর রাজধানীর সার্কিট হাউস মসজিদ থেকে বের হওয়ার সময় মন্ত্রীর হাতে একটি প্রচারপত্র এগিয়ে দেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক। এ সময় মন্ত্রী প্রচারপত্রটি সহাস্যে গ্রহণ করেন।

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালে নির্দলীয় সরকারের এক দফা দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে মসজিদে মসজিদে প্রচারপত্র বিলির কর্মসূচি নিয়েছিল বিএনপি। এরই অংশ হিসেবে বিএনপির নেতারা ঢাকার বিভিন্ন মসজিদে নামাজ শেষে মুসল্লিদের কাছে এক দফার প্রচারপত্র বিলি করেন।

বিএনপির সূত্র জানায়, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টন জামে মসজিদে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোহাম্মদপুর এলাকায়, উত্তরে বিএনপির সদস্যসচিব আমিনুল হক মিরপুরের রূপনগর এলাকায়, ফজলুল হক মিলন সার্কিট হাউস মসজিদে প্রচারপত্র বিলি করেন।

ফজলুল হক মিলন সংবাদমাধ্যমকে বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর মুসল্লিদের মধ্যে আমরা লিফলেট বিতরণ করেছি। এ সময় কৃষিমন্ত্রী নামাজ পড়ে বের হলে তার হাতেও লিফলেট দিয়েছি। শুধু মন্ত্রী নন, এই মসজিদের মুসল্লি ড. কামাল হোসেনসহ অন্য মুসল্লিদের মধ্যেও আমরা এক দফার লিফলেট (প্রচারপত্র) বিতরণ করেছি।’

লিফলেটে বিএনপিসহ সমমনা দলগুলোর এক দফার আন্দোলন সফল করতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ‘সর্বগ্রাসী দুর্নীতি আর ভয়াল জঙ্গলের রাজত্ব থেকে দেশ ও মানুষকে বাঁচাতে অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে।’

লিফলেটে আরও বলা হয়, ‘শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে সারা দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ’ শিরোনামে বিএনপির প্রচারপত্রে বলা হয়, ‘আসুন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের নোংরা চাতুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

১০

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

১১

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

১২

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

১৩

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

১৪

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

১৫

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

১৬

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

১৭

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৮

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

১৯

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

২০
X