কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১১:২২ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১২:৫০ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াতের সন্ত্রাসী হামলায় দুই যুবলীগ নেতা হত্যায় প্রতিবাদ সমাবেশ

রাজধানীতে যুবলীগের  প্রতিবাদ মিছিল ও সমাবেশ। ছবি : কালবেলা
রাজধানীতে যুবলীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের হামলায় নড়াইলের যুবলীগ নেতা আজাদ শেখ ও ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ১২নং ওয়ার্ড যুবলীগ নেতা শেখ ওয়ালিউল্লাহ রুবেল হত্যার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে কেন্দ্রীয় যুবলীগ।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এই প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামায়াত একটি সন্ত্রাসী সংগঠন। বিএনপির জন্মই হয়েছে গুম, খুন আর হত্যার রাজনীতির মাধ্যমে। তারা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। ২০১৩-১৪ সালে অসংখ্য মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। বিএনপি-জামায়াত হত্যার রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি বোঝে না।

জানা গেছে, গত বৃহস্পতিবার যুবলীগ আয়োজিত খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে নড়াইলের কালিয়া উপজেলার পেরুলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা আজাদ শেখকে ওঁৎ পেতে থাকা বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। একই দিন ঢাকায় মহানগর যুবলীগ দক্ষিণের ১২নং ওয়ার্ড যুবলীগ নেতা শেখ ওয়ালিউল্লাহ রুবেলকেও নির্মমভাবে হত্যা করেছে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা।

আরও পড়ুন : কৃষিমন্ত্রীকে এক দফার লিফলেট দিলেন বিএনপি নেতা

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে আরও বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক আবু মুনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক শামছুল আলম অনিক, উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাশেদুল হাসান সুপ্ত, উপতথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X