কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বেনজীর-আজিজ আমাদের লোক না : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পুরোনো ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পুরোনো ছবি

পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আওয়ামী লীগের লোক নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে মহানগর উত্তরের প্রতিনিধি সভায় এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ আওয়ামী লীগের লোক নয়। তিনি তার মেধা দিয়ে উচ্চ পদে অসীন হয়েছিলেন। সাবেক সেনাপ্রধান আজিজও আমাদের লোক নয়। তারা ভেতরে ভেতরে অপকর্ম করলে তাদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার আছে। আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে সেনাবাহিনী বা র‍্যাবের বড় কোনো পদে বসায়নি।

তিনি বলেন, বিএনপির আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়নি। হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচন বয়কট করেছে। ’৭৫ পরবর্তীকালে যত নির্বাচন হয়েছে, তার মধ্যে গেল নির্বাচন ছিল শান্তিপূর্ণ। মির্জা ফখরুল অন্ধকারে ঢিল ছুড়ছেন বলেও অভিযোগ করেন তিনি।

কাদের বলেছেন, মির্জা ফখরুল যে ভাষায় কথা বলে, টিআইবি আর সুজন সেই একই ভাষায় কথা বলে। তাহলে কি টিআইবি আর সুজন বিএনপির ‘বি’ টিম? তারা সব সময় সরকারের বিরুদ্ধে কথা বলে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানি লন্ডারিং ও অস্ত্র মামলার আসামি। প্রধানমন্ত্রীর দয়ায় খালেদা জিয়া বাসায় চিকিৎসা নিচ্ছেন। শেখ হাসিনা সারা বিশ্বে সৎ নেতা হিসেবে পরিচিত। আওয়ামী লীগের প্রধান নেতাদের মধ্যে কে দুর্নীতিবাজ, বিরোধীদের প্রতি সে তথ্য প্রমাণ নিয়ে আসারও আহ্বান জানান তিনি।

এ সময় দলের কর্মীদের ওবায়দুল কাদের বলেন, কারোর কোনো অসুবিধা থাকলে স্বচ্ছলতার ঘাটতি থাকলে আমাদের জানান। প্রধানমন্ত্রী দলের লোকদের সহায়তা করেন। দলের বদনাম করে কেউ কোনো অপকর্ম করবেন না। দলের নেতা হয়ে কর্মীদের কাছে টাকা পয়সা চাইলে বিষয়টি লজ্জার। জনগণ বিরক্ত হয় এমন কোনো কাজ নেতাকর্মীদের না করার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X