কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০২:২৬ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৪, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমান দুর্নীতি ও দুঃশাসনের বরপুত্র : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি

তারেক রহমান দুর্নীতি ও দুঃশাসনের বরপুত্র বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ-উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়ন, সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। আমরা যে সমুদ্রসীমা অর্জন করেছি, এর পেছনেও বঙ্গবন্ধুর বিরাট ভূমিকা ছিল। তিনিই এই কমিটির সঙ্গে বাংলাদেশকে যুক্ত করেছিলেন। ছিটমহল সমস্যার সমাধানও বঙ্গবন্ধুর দূরদর্শী ভূমিকার ফসল। স্যাটেলাইট জগতে বাংলাদেশের বর্তমান অবস্থানের শক্ত ভিত রচনা করেছিলেন বঙ্গবন্ধু।

তিনি বলেন, দেশের কিছু সংখ্যক নামধারী বুদ্ধিজীবী ও বিএনপি-জামায়াত উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। দেশের যে কোনো উন্নয়নের পথে তারা বাধা সৃষ্টি করে।

হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকার ও বিচার বিভাগ স্বচ্ছতা নিয়ে কাজ করে। বিচার বিভাগ কিংবা অন্যান্য সরকারি সংসাগুলোর ওপর সরকারের কোনো প্রভাব নেই। দুদকসহ প্রতিটি সংস্থাই স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় তিনি বলেন, তারেক রহমান ও কোকো দুর্নীতিগ্রস্ত। তাদের বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হয়েছে। এমনকি বেগম জিয়াও দুর্নীতিগ্রস্ত। দুর্নীতি ও দুঃশাসনের বরপুত্র হলো তারেক রহমান। তাদের পৃষ্ঠপোষক মির্জা ফখরুল। ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবন প্রতিষ্ঠা করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল বিএনপি। সব ষড়যন্ত্র আমরা মোকাবিলা করেছি, ভবিষ্যতেও ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১০

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১১

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১২

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৩

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৪

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৫

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৬

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৭

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৮

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৯

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

২০
X