ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১০:১৭ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র ইউনিয়নের নতুন নেতৃত্বে মাহির-শুভ

মাহির শাহরিয়ার রেজাকে সভাপতি ও বাহাউদ্দিন শুভকে সাধারণ সম্পাদক করে ছাত্র ইউনিয়নের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। সৌজন্য ছবি
মাহির শাহরিয়ার রেজাকে সভাপতি ও বাহাউদ্দিন শুভকে সাধারণ সম্পাদক করে ছাত্র ইউনিয়নের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। সৌজন্য ছবি

মাহির শাহরিয়ার রেজাকে সভাপতি ও বাহাউদ্দিন শুভকে সাধারণ সম্পাদক করে ছাত্র ইউনিয়নের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।

শনিবার (৮ জুন) সংগঠনটির ৪২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

৪১ সদস্যবিশিষ্ট কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন প্রত্যয় নাফাক, সালমান রাহাত, হাসান ওয়ালী, মাসুম রানা জয়, রফিকুল ইসলাম, সাইফ রুদাদ, টিকলু কুমার দে এবং ওয়ারেছ সরকার।

সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন প্রিজম ফকির, জাহিদুল ইসলাম ইমন ও কাওসার আহমেদ রিপন। সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সৌরভ এবং দপ্তর সম্পাদক মেরাজ খান আদর।

শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন এনামুল হাসান অনয়, স্কুলছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম সুজন, বিজ্ঞান প্রযুক্তি ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাহ সাকিব সোবহান, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক জে এইচ সজল এবং সাংস্কৃতিক সম্পাদক শাওন কুমার রায়।

সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক সাদিয়া ইমরোজ ইলা এবং ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম সাবিত।

এ ছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন দীপক শীল, মারিয়াম বিনতে হাসান ফারিন, সুদীপ্ত চাকমা, মুক্তাদিল জয় বাবু, তানিম মুনতাসির, নিউটন চাকমা, গোকুল সূত্রধর মানিক, তানভির মোকাম্মেল, নাহিদ হাসান প্রান্তিক, প্রশান্ত কৈরী, রাসেল আহমেদ, পরমা মোস্তফা, সাকিব শাকিল, আরিফুল ইসলাম, নাহিদ হাসান, সিয়াম আহমেদ, জান্নাতুল ফেরদৌস নির্জনা, এস এম সুইট।

নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি দীপক শীল। শপথগ্রহণের পর নবনির্বাচিত কমিটি শহীদ মঈন হোসেন রাজুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে।

এর আগে গত ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেজয় বাংলার পাদদেশে ৪২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন প্রখ্যাত শিশু সাহিত্যিক ও ছাত্র ইউনিয়নের দলীয় সংগীতের রচয়িতা আখতার হুসেন। পরে কাউন্সিল অধিবেশন ৭ ও ৮ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১০

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১১

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১২

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৩

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৪

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৬

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৭

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৮

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৯

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X