কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মিথ্যা মামলার হিড়িক শুরু হয়েছে : কৃষক দল

কালবেলা গ্রাফিক্স
কালবেলা গ্রাফিক্স

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে লাগাতারভাবে মিথ্যা মামলা দায়েরের হিড়িক শুরু হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী কৃষক দল।

সোমবার (১০ জুন) কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ অভিযোগ করেন।

কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমনের নামে গতকাল (রোববার) সদর থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন তারা।

বিবৃতিতে কৃষক দলের শীর্ষ নেতৃদ্বয় বলেন, ‘ডামি ও একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে লাগাতারভাবে মিথ্যা মামলা দায়েরের হিড়িক শুরু হয়েছে। আর সেটিরই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী কৃষক দল কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক আরিফুর রহমান সুমন এর নামে রোববার (৯ জুন) সদর থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। অবৈধ আওয়ামী সরকারের এ ধরনের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। নইলে স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে।’

তারা অবিলম্বে সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জোর আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X