কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ১২:৫১ এএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ০১:০৪ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির ৪ মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চারটি মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

পাশাপাশি সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে। উল্লিখিত বিলুপ্তকৃত কমিটি সমূহের নতুন কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে।

এ দিকে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব ও ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১০

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১১

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১২

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৩

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৪

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৫

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৬

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৭

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৮

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৯

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

২০
X