কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০২:২২ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের দিন যে কর্মসূচি পালন করবেন বিএনপি নেতারা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন দলটির সিনিয়র নেতারা।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, কোরবানির দিন বেলা সাড়ে ১১টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য, বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতারা রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে ফাতেহা পাঠ, পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া মোনাজাত ও জিয়ারত করবেন।

দিদার আরও জানান, ঈদের দিন রাত ৮টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা প্রতি বছরের মতো এবারও ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তার গুলশানের বাসভবন ফিরোজায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভুয়া ডিবি’ সন্দেহে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১১

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১২

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৩

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৪

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৫

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৬

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৭

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৯

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

২০
X