কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিন আক্রান্ত হলে ছেড়ে দেব না : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি

সেন্টমার্টিন সীমান্তের উত্তেজনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা আক্রান্ত হলে ছেড়ে দেব না। আমরা আক্রমণ করব না। আমাদের প্রস্তুতি আছে।

শনিবার (১৫ জুন) আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুঃখজনক। জাতিসংঘ এখন নখদন্তহীন। তাদের কথা ইসরায়েল শোনে না। বড় বড় দেশগুলো শোনে না।

ওবায়দুল কাদের বলেন, এমপি আনার হত্যা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটকের মাধ্যমে সৎসাহসের পরিচয় দেওয়া হয়েছে। এমন উদারহণ বিএনপি বা এরশাদ আমলে এই দেশে ছিল না।

তিনি বলেন, মামলা হওয়ার আগে বা শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না। কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে যে, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু আজকে রিমান্ডে।

উপর থেকে নিচ বিএনপির প্রতিটি স্তরই দুর্নীতিতে নিমজ্জিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দলটিতে নেই অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা। বিএনপির মতো কমিটি বাতিল নয়, বরং সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনই আওয়ামী লীগের রেওয়াজ।

তিনি বলেন, যেই সরকার একটা নির্বাচনে বিএনপিকে মেজরিটি আসন পাওয়ার নিশ্চয়তা দিতে পারে- সেই সরকারই বিএনপির বন্ধু হতে পারবে। এ ছাড়া বিএনপির বন্ধু হওয়া সম্ভব না।

এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, ফিরতি যাত্রায়ও স্বস্তি নিশ্চিত ও দুর্ঘটনা রোধে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সব পক্ষকে।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৩

ইংল্যান্ডের দারুণ শুরু

১৪

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৫

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৭

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৮

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

২০
X