কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করল ছাত্রশিবির

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে- এই স্লোগানকে সামনে রেখে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এই বছরও মাসব্যাপী (১৫ জুন থেকে ১৪ জুলাই) বৃক্ষরোপণ অভিযান-২০২৪ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির।

কর্মসূচির উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। এ সময় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি বলেন, ছাত্রশিবির একটি সচেতন দায়িত্বশীল ছাত্রসংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় যে কোনো প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। একটি সুখী-সমৃদ্ধ ও বসবাসযোগ্য দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ৪৮ বছরের পথচলায় দেশ গড়ার কাজের মাধ্যমে জনতার আস্থার প্রতীকে পরিণত হয়েছে প্রিয় এ সংগঠন। বিশ্বব্যাপী উষ্ণয়ন বৃদ্ধি পাচ্ছে। বিশেষত বাংলাদেশে তাপমাত্রা প্রতিবছর আগের বছরের রেকর্ড ভাঙছে। তাপমাত্রার এ আশঙ্কাজনক বৃদ্ধির কথা মাথায় রেখে প্রতিবছরের ন্যায় এ বছরও ছাত্রশিবির মাসব্যাপী বৃক্ষরোপণ আভিযান কর্মসূচি ঘোষণা করেছে।

তিনি বলেন, দেশের অপরিকল্পিত শিল্পায়ন ও অবাধে বন উজাড় করার কারণে বনায়ন দিন দিন আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। বিশেষ করে রাজধানীসহ শহরাঞ্চলগুলোতে দিন দিন গাছের সংখ্যা কমে যাচ্ছে। গত ২৮ বছরে ঢাকা থেকে ২৪ বর্গকিলোমিটারের সম-আয়তনের জলাধার এবং ১০ বর্গকিলোমিটারের সমপরিমাণ সবুজ কমে গেছে। এখন জেলা-উপজেলা পর্যায়েও পুকুর বা জলাধার ভরাট করে পরিকল্পনাহীন ভবন নির্মাণ চলছে। আশঙ্কার বিষয় হলো, রাজধানী ঢাকার নাম পৃথিবীর শীর্ষ দূষিত শহরের তালিকায় বারবার আসছে!

তিনি আরও বলেন, দেশে ভারসাম্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ লক্ষ্যে ছাত্রশিবির মাসব্যাপী ব্যাপকভিত্তিক বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। প্রত্যেক জনশক্তিকে এ কর্মসূচিতে অংশগ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ছাত্রশিবিরের এ কর্মসূচিতে সর্বস্তরের ছাত্রজনতাকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সকলে মিলে একটি সুখী-সমৃদ্ধ ও সবুজ আবাসভূমি গড়ে তুলি।

কেন্দ্রীয় সভাপতি ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ ও রোপণ করার মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

উল্লেখ্য, প্রতিবছরই ছাত্রশিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। বিগত কয়েক বছরেও নানা উল্লেখযোগ্য কর্মসূচি বাস্তবায়ন করেছে ছাত্রশিবির। ২০২৩ সালে রাজধানীকে গুরুত্ব দিয়ে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় ৫০ হাজার বৃক্ষরোপণ করে ছাত্রশিবির।

এছাড়া সর্বোচ্চ বৃক্ষরোপণকারী ১০ জন শিক্ষার্থীকে পরিবেশ বন্ধু অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২০২২ সালে ছাত্রশিবিরের ২৩৪ জন শহীদের নামে একটি করে বাগান প্রতিষ্ঠা করা হয়। ২০২১ সালে দেশের প্রতি বর্গকিলোমিটারে ১টি করে অন্তত এক লাখ ৪৭ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যে কর্মসূচি নিয়ে দুই লক্ষাধিক গাছ রোপণ করা হয়।

এই বছরের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদের আঙিনায় গাছের চারা রোপণ; নদী ভাঙনসহ যেকোনো ভাঙন রোধে এবং বেড়িবাঁধে পরিকল্পিতভাবে গাছ লাগানো। এ ছাড়া বাড়ির আঙিনায় বা ছাদে গাছের চারা রোপণ করা, বিশেষ করে ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাসার বারান্দা ও ছাদে বাগান তৈরিতে বিশেষ উদ্যোগ গ্রহণ প্রভৃতি।

বিগত বছরের রোপিত চারাগাছের পরিচর্যা নিয়েও কর্মসূচি রয়েছে ছাত্রশিবিরের এই বছরের বৃক্ষরোপণ অভিযানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১০

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১১

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১২

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৩

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৪

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৫

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৬

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৭

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৮

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৯

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

২০
X