কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশের ১ ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না’

আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি “আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম : কালবেলা
আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি “আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম : কালবেলা

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, সেন্টমার্টিন বাংলাদেশের একটি ভূখণ্ড। এ ভূখণ্ডে বাংলাদেশের মানুষেরাই বসবাস করে। তাদের জীবনের মূল্য অনেক বেশি। তাদের জীবন ও জীবনমান সমুন্নত রাখা বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার। এ ভূখণ্ড কারও দ্বারা ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় দেশের ১ ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না।

বুধবার ( ১৯ জুন) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, কাকরাইলে ঢাকা ৮ আসনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা সাম্প্রদায়িক শক্তি ও সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে বাংলাদেশকে বিভক্ত করতে চায় তাদের মোকাবেলা করার একমাত্র শক্তি ও একমাত্র বাতিঘর হল দেশরত্ন শেখ হাসিনা। আমরা সকলেই তার পাশে থেকে দেশবিরোধী অপশক্তি ও অপরাজনীতিকে প্রতিহত করব। যারা আমাদের বাংলাদেশের শান্তি বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আমরা সকলে একত্রিত হয়ে মোকাবিলা করবো। আমরা শেখ হাসিনার নির্দেশিত পথ অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যাবো।

তিনি আরও বলেন, আমরা সকলেই দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করব। যাতে তিনি সারা জীবন আমাদের ১৮ কোটি মানুষের সেবা করে যেতে পারেন। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আমরা সকলেই তার পাশে আছি। তিনি সুস্থ থাকলে ও দীর্ঘজীবী হলে বাঙালি জাতি উপকৃত হবে।

নাছিম বলেন, আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে দাঁড়ায়। আমাদের রাজনীতিই হল দেশের মানুষের জন্য।আমরা শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে দাঁড়াই। আমাদের দায়িত্ব হলো মানুষকে ভালোবাসা। মানুষের পাশে থাকা। দেশের সকল দুর্দিন ও দুঃসময়ে আ.লীগের নেতাকর্মীরা মানুষের পাশে ছিলো।

তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে শেখ হাসিনার প্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন, এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। নির্বাচনে আমাকে বিজয়ী করার জন্য আপনারা সকলেই অনেক পরিশ্রম করেছেন, তার জন্য আমি আপনাদের সকলের কাছেই চিরঋণী। আমি সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে আপনারা পাশে পাবেন ইনশাআল্লাহ।

শুভেচ্ছা বিনিময় শেষে সবাই মধ্যাহ্নভোজে অংশ নেন। শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন আ.লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল আমিন রুহুল, সহ সভাপতি শহীদ সেরনিয়াবাত, ডা. দিলীপ রায়, উপদেষ্টা পরিষদের সদস্য কামাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, বাহাউদ্দিন নাছিমের সহধর্মিনী ডা. সুলতানা শামীমা চৌধুরী রিতা, কন্যা নুজহাত তাবাসসুম ফাইজা, ঢাকা ৮ আসনের অন্তর্গত নয়টি ওয়ার্ডের কাউন্সিলর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহস্রাধিক নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X