কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের : ফারুক রহমান

সভায় বক্তব্য রাখেন লায়ন ফারুক রহমান। ছবি : কালবেলা
সভায় বক্তব্য রাখেন লায়ন ফারুক রহমান। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ উল্লেখ করে বিদেশে উন্নত চিকিৎসার অভাবে তার কিছু হলে দায়ভার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে মরহুম আব্দুল মতিন মিলনায়তনে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি। অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় লেবার পার্টির উদ্যোগে এ দোয়া মাহফিল হয়।

লায়ন মোহাম্মদ ফারুক রহমান বলেন, বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

ম্যাডামের মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলেছেন, অবিলম্বে খালেদা জিয়ার বিদেশে উন্নত সেন্টারে চিকিৎসা প্রয়োজন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না। এমন অবস্থায় বিএনপি চেয়ারপারসনের কিছু হলে তার সমস্ত দায় এ সরকারকেই নিতে হবে।

দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন লেবার পার্টির মহাসচিব মো. আমিনুল ইসলাম, মুখপাত্র শরীফুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. শওকত হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি হাবিবুল্লাহ, সাংবাদিক জালাল আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র। কিন্তু দেশে আজ সেই গণতন্ত্র নেই। আমরা গণতন্ত্র ও ভোটাধিকারের কথা বললে জেলে যেতে হয়। বেগম খালেদা জিয়ার ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগান আজও প্রাসঙ্গিক।

খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি মো. হাবিবুল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১১

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৩

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৪

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৫

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৭

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৮

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৯

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

২০
X