কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০২:২৬ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

নুরের সঙ্গে কেএনএফের সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে : র‌্যাব

পুরোনো ছবি
পুরোনো ছবি

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে পাহাড়ি উগ্রবাদী সংগঠন কেএনএফের কোনো যোগাযোগ আছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

সোমবার (২৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

খন্দকার আল মঈন বলেন, কেএনএফের ভেরিফায়েড পেজে নুরকে নিয়ে বক্তব্য উপস্থাপন করেছে। কেএনফের সঙ্গে তার যোগাযোগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য-উপাত্ত সামনে এসেছে। যোগাযোগ রয়েছে কি না, তা নিয়ে গোয়েন্দারা কাজ করছেন।

তিনি বলেন, সঠিকভাবে যাচাই-বাছাইয়ের কাজ র‌্যাবের গোয়েন্দারা করছেন। যাচাই-বাছাই করে সংশ্লিষ্টতা পাওয়া গেলে এ বিষয়ে বলা যাবে। বাহ্যিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও কেএনফের ভেরিফায়েড পেজে যেহেতু এ বিষয়ে মন্তব্য করা হয়েছে, সেক্ষেত্রে যোগাযোগ থাকতেই পারে বলেও জানান তিনি।

এ বিষয়ে নুরুল হক নুর গণমাধ্যমকে বলেন, এগুলো আজগুবি কথাবার্তা। এ ধরনের কোনো যোগাযোগ আমার নাই। এসব একেবারে অসত্য, উদ্ভট ও বানোয়াট কথাবার্তা।

আরও পড়ুন : জামায়াতের তিন কর্মসূচি ঘোষণা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X