কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগের আমলে মানুষের ওপর নির্যাতন বেড়েছে : জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে গুম, খুন, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ ব্যাপকভাবে বেড়ে গেছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে শিকার হয়েছেন বহু মানুষ।

বুধবার (২৬ জুন) ‘নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মুজিবুর রহমান বলেন, বর্তমান সরকার বিরোধীদলের রাজনৈতিক নেতাকর্মীসহ দেশের সাধারণ নাগরিকদের নানাভাবে হয়রানি করে জুলুম-নির্যাতন চালাচ্ছে। ভিন্নমতের মানুষদের গ্রেপ্তার করে তাদের বিনাবিচারে বছরের পর বছর কারাগারে আটক করে রেখেছে। বিরোধীদলের হাজার হাজার নেতাকর্মী, আলেম-ওলামা, সাংবাদিক, আইনজীবী, বুদ্ধিজীবীদের গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করে রেখে হয়রানি করছে। সরকারের অগণতান্ত্রিক এবং ইসলাম ও দেশবিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করায় হামলা-মামলা দিয়ে মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হচ্ছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধীদল সরকারের বৈধ সমালোচনা করবে, ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দিবে এবং জনগণকে সচেতন করবে এটাই স্বাভাবিক। সরকার যদি বিরোধীদলের ইতিবাচক সমালোচনা সহ্য করা করতে না পারে তাহলে বুঝতে হবে সেটি গণতান্ত্রিক সরকার নয়। সেটি হলো স্বৈরাচারী ও জালিম সরকার।

তিনি বলেন, সীমাহীন শারীরিক নির্যাতন চালিয়ে অনেক নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। কারণে অকারণে মানুষকে গুম ও খুন করা হচ্ছে। হাজার হাজার নারী-শিশু ধর্ষণের শিকার হচ্ছে। দেশের সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। দেশে বাকস্বাধীনতা বলতে কিছু নেই। সাইবার নিরাপত্তা আইনের নামে সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ করা হয়েছে। কথায় কথায় তাদের গ্রেপ্তার করে জেলে আটক করে রাখা হয়েছে। ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে অর্থনৈতিকভাবে মানুষের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। এ জাতীয় গর্হিত কাজ কিছুতেই মেনে নেওয়া যায় না। এভাবে একটি দেশ চলতে পারে না।

মুজিবুর রহমান বলেন, জাতিসংঘ কর্তৃক ঘোষিত ‘নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’- এ দিবস উপলক্ষে আমি বাংলাদেশসহ সারা বিশ্বের শোষিত-নির্যাতিত ব্যক্তি, গোষ্ঠী, সংগঠন ও সম্প্রদায়ের প্রতি জানাই গভীর সমবেদনা ও সহমর্মিতা। যুগের পর যুগ মানুষ নিষ্ঠুর ও নির্দয়ভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্যাতিত হয়েছে। বর্তমান সভ্য আধুনিক যুগেও বিশ্বব্যাপী সংঘাত-সংঘর্ষ জিইয়ে রেখে সাধারণ মানুষের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। সারা বিশ্বেই আদম সন্তানের ওপর চালানো নিষ্ঠুর জুলুম-নির্যাতন বন্ধ হওয়া উচিত।

জামায়াতের এ নায়েবে আমির বলেন, ২৬ জুন জাতিসংঘ কর্তৃক ঘোষিত ‘নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’-এ দিবসে আমি জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং ওআইসিসহ সব শান্তিকামী সংস্থা ও প্রতিষ্ঠানকে বিশ্বের নির্যাতিত- নিপীড়িত মানুষের পক্ষে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে বাংলাদেশের বিরোধীদলের নেতাকর্মী, সাংবাদিক, আলেমসহ আটক সবাইকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১০

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১১

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১২

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৩

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৪

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৬

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৭

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৯

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

২০
X