কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘দুর্নীতির মাত্রা এমন পর্যায়ে থাকা উচিত না, যা উন্নয়ন বাধাগ্রস্ত করে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি : সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দুর্নীতির মাত্রা এমন পর্যায়ে থাকা উচিত না- যা উন্নয়ন বাধাগ্রস্ত করে।

বৃহস্পতিবার (২৭ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি শেষে এ কথা বলেন তিনি।

মো. তাজুল ইসলাম বলেন, দুর্নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, জাপান সবাই যুদ্ধ করে। তাই কেউ বলতে পারবে না তাদের দেশে দুর্নীতি নেই। দুর্নীতির মাত্রা এমন পর্যায়ে থাকা উচিত না- যা উন্নয়ন বাধাগ্রস্ত করে।

তিনি বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে দুর্নীতি একটা বড় ধরনের প্রতিবন্ধকতা। যদি কখনো কারও দুর্নীতির বিষয়ে অবহিত হই তখন ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে প্রকৌশলীরা কাজ করে। সেখানে দশমিক ৫ শতাংশের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় মন্ত্রী আরও বলেন, রাজধানীর জলাবদ্ধতা যথেষ্ট কমেছে। বৃষ্টির পরিমাণ বেশি হলে কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা হয়। বেশি ভারি বৃষ্টি হলে পানি সরে যেতে সময় লাগে। তাই বলতেই হবে ড্রেনেজ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১০ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১০

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১১

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১২

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৩

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৪

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৬

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১৭

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৮

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৯

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

২০
X