কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইতালি প্রবাসীদের জন্য সুখবর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইতালিতে বহুল প্রতীক্ষিত ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে। গত ২৭ জুলাই রোমে বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে এ পাসপোর্টের যাত্রা শুরু হয়।

দূতাবাস জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে এবং ইতালি প্রবাসী বাংলাদেশিদের অধিকতর সেবা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ দূতাবাস ইতালির রোমে ২৭ জুলাই বহুল প্রতীক্ষিত ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে।

এ সময় দূতাবাসে সেবাগ্রহীতাদের উপস্থিতিতে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিন দূতাবাসে ই-পাসপোর্ট সিস্টেম ও সার্ভার সফলভাবে স্থাপন করে পরীক্ষামূলক এনরোলমেন্ট সম্পন্ন করা হয় এবং উদ্বোধনী অনুষ্ঠানে ৬ জন আবেদনকারীর মধ্যে ই-পাসপোর্টের এনরোলমেন্ট স্লিপ দেওয়া হয়।

ই-পাসপোর্ট সেবা চালু করার জন্য সেবাগ্রহীতারা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে দূতাবাসকে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১০

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১১

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১২

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৩

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৪

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৫

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৬

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৭

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৮

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৯

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

২০
X