কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৪:৩০ এএম
অনলাইন সংস্করণ

‘প্রতিভাবানদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করবে বিএনপি’

জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে অতিথিরা। ছবি : সংগৃহীত
জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে অতিথিরা। ছবি : সংগৃহীত

বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করলে ভবিষ্যতে তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হবে বলে জানিয়েছেন দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা দেখতে এসে তিনি এসব কথা জানান।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির এই আহ্বায়ক জানান, তরুণ প্রতিভাবান খেলোয়াড় বের করে আনতে ‘নতুন কুড়ি ক্রীড়া’ কার্যক্রম চালুর পরিকল্পনা হাতে নিচ্ছে দলটি।

তিনি বলেন, ‘সারা দেশ থেকে ট্যালেন্ট হান্ট তৈরি করতে চান তারা। ১০ থেকে ১২ বছর বয়সী সেরাদের বাছাই করে সরকারিভাবে দায়িত্ব নিয়ে, রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা নিশ্চিত করতে চান।’

এ সময় তিনি জানান, বাংলাদেশে সাভার বিকেএসপির বাইরে যে ক্রীড়া প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো সঠিকভাবে কাজ করছে না। ভবিষ্যতে তারা একে আরও কার্যকরী করে তুলতে চান।

প্রতিটি জেলা ও বিভাগীয় শহরে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার অন্যতম কারণ হিসেবে তিনি বলেন, এতে আমাদের তরুণ সমাজ, মাদকের দিকে যে ঢলে পড়েছে, তা থেকে ফিরে আসবে।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমিনুল হক বলেন, আল্লাহ পাক যদি তাদের নির্বাচিত করেন, তাহলে সর্বপ্রথম প্রতিটি সরকারি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করব। বিশেষ করে অলিম্পিকে পদক জয়ের সম্ভাবনা রয়েছে, এমন পাঁচটি ইভেন্টকেই বেছে নেওয়া হবে। একই সঙ্গে ওই বিষয়গুলোর জন্য সাবেক খেলোয়াড়দের শিক্ষক হিসেবে নিয়োগ দেবেন। এতে বাংলাদেশে সোয়া এক লাখের ওপর যে স্কুল রয়েছে, তাতে বহু মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান তিনি।

বিএনপির কেন্দ্রীয় এই নেতা সাংবাদিকদের জানান, ভবিষ্যৎে তাদের দল ক্ষমতায় এলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে পুরোপুরি দলীয় ও রাজনীতিমুক্ত করে সুন্দর পরিবেশ উপহার দিতে চান।

তিনি আরও বলেন, ‘আমাদের মাঠ সংকট রয়েছে। তাই যেখানেই খালি জায়গা থাকবে, সেগুলো সরকারিভাবে সংরক্ষণ করে খেলার উপযোগী করে তৈরি করে দিতে চাই।’

খেলায় ভাটারা থানা ৩-১ গোলে পরাজিত করে মোহাম্মদপুর থানাকে। জয়ী দলের হয়ে গোল করেন সোহান, স্বাধীন ও সোহেল। মোহাম্মদপুরের হয়ে এক গোল শোধ দেন জাহিদ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক, আতাউর রহমান, জাতীয় দলের সাবেক ফুটবলার রুম্মান বিন ওয়ালী সাব্বির, আলফাজ আহমেদ, আরমান মিয়া, এনামুল হকসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X