জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘তারেক রহমানই গণঅভ্যুত্থানের মূল নায়ক’

জামালপুরে বিএনপির সংবর্ধনা অনুষ্ঠান। ছবি : কালবেলা
জামালপুরে বিএনপির সংবর্ধনা অনুষ্ঠান। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে। এতে বিএনপির নেতাকর্মীদের অবদান উল্লেখ করার কিছু নেই কারণ গণঅভ্যুত্থানের মূল নায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান। ওনার বুদ্ধিদীপ্ত নির্দেশনায় গণঅভ্যুত্থান সফল হয়েছে। আগামী দিনে জননেতা তারেক রহমানই বাংলাদেশের হাল ধরবেন, এজন্য ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। তারেক রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়বে বিএনপি।

তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেলে জামালপুরে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়ন বিএনপি আয়োজিত জামিরন নেছা টেক্সটাইল ইনস্টিউটের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট পরবর্তী আমরা যে বাংলাদেশ পেয়েছি, তা আমাদের সবাইকে রক্ষা করতে হবে। এই দীর্ঘ ১৭ বছর জামালপুরে নেতৃত্ব দিয়েছেন জেলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তার হাতকে আরও শক্তিশালী করতে হবে এবং আসন্ন নির্বাচনে সবাই তাকে ভোট দিয়ে এমপি পদে অধিষ্ঠিত করবেন বলে আমি বিশ্বাস করি।’

সংবর্ধনা অনুষ্ঠানে ইটাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান।

জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- ৯নং রানাগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি পন্ডিত মিয়া, ইটাইল ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোহসীনুল হক বাদশা, ইটাইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল রানা, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি চাঁন মিয়া মেম্বার, যুবদল নেতা কামরুজ্জামান আশিক প্রমুখ।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X