ফরহাদ হোসাইন, আমিরাত প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের দৃষ্টিনন্দন বিমানবন্দরের খেতাব এখন আবুধাবির

জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত
জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত

দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর কারণে বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দরের তকমা পেয়েছে আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর।

সম্প্রতি প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত চলতি বছরের প্রিক্স ভার্সাইলেস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে ৪০০-এর বেশি প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে এ বিমানবন্দর।

বিমানবন্দরটি সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা প্রয়াত জাতির জনক শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সম্মানে নামকরণ করা হয়। এই দৌড়ে মেক্সিকোর জুম্পাঙ্গোতে ফিলিপ অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর দ্বিতীয় স্থানে রয়েছে।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অন্য বিমানবন্দরগুলো হলো- চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ এবং ব্যাঙ্ককের সুবর্ণভূমি বিমানবন্দর, বোস্টনের লগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল-ই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।

সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হিসেবে জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ২০২৩ সালে প্রায় ১ কোটি ৩৭ লাখ যাত্রী পরিসেবা দিয়েছে। বিমানবন্দরটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং কাতারের আঞ্চলিক প্রতিযোগী হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি গুরুত্বপূর্ণ ট্রাফিক নোড।

ইতিহাদ এয়ারওয়েজের প্রধান কেন্দ্র হলো জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর। চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটি ৮৭ লাখ যাত্রী পরিবহন করেছে।

আবুধাবি বিমানবন্দরের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এলেনা সোর্লিনির মতে, যাত্রী সংখ্যা বৃদ্ধি থেকে আবুধাবির পর্যটন ও ভবিষ্যৎ বাণিজ্য সম্ভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১০

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১১

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১২

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৩

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৪

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৫

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৬

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৭

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৮

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৯

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

২০
X