স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১০:০৪ এএম
অনলাইন সংস্করণ

সাকিবের পর টি-টেন লিগে দল পেলেন দুই টাইগার ক্রিকেটার

আবুধাবি টি-টেন লিগ। ‍ছবি : সংগৃহীত
আবুধাবি টি-টেন লিগ। ‍ছবি : সংগৃহীত

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর আবুধাবি টি-টেন লিগে দল পেয়েছেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার। ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ড্রাফটের আগেই দল পান সাকিব। এবার ড্রাফট থেকে ছন্দে থাকা দুই টাইগার ক্রিকেটার পেয়েছে দল।

শনিবার (১৮ অক্টোবর) হওয়া ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে দুর্দান্ত ফর্মে থাকা সাইফ হাসানকে দলে টেনেছে অ্যাসপিন স্ট্যালিয়ন্স। এশিয়া কাপের পর আফগানিস্তান সিরিজেও পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। এমন দারুণ পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ টি-টেন লিগে দল পেলেন সাইফ।

অন্যদিকে, ‘সি’ ক্যাটাগরি থেকে দল পেয়েছেন টাইগার পেসার নাহিদ রানা। ভিস্তা রাইডার্সের হয়ে খেলবেন ডানহাতি এই পেসার। গতিময় বোলিংয়ে সবার নজর কাড়লেও বল হাতে অবশ্য তেমন সুবিধা করতে পারছেন না তিনি। তবুও টি-টেন লিগে ঠিকই দল পেয়েছেন তিনি।

ড্রাফটের কয়েকদিন আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে দলে টেনেছে রয়্যাল চ্যাম্পস। আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে আবুধাবি টি-টেন। আট দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ৩০ নভেম্বর। টুর্নামেন্টের নবম আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে ভিস্তা রাইডার্স, অ্যাসপিন স্ট্যালিয়ন্স, রয়্যাল চ্যাম্পস, আজমান টাইটানস ও কোয়েটা ক্যাভালরি ফ্র্যাঞ্চাইজি। গত মৌসুমে খেলা খেলা ডেকান গ্লাডিয়েটর্স, দিল্লি বুলস ও নর্দার্ন ওয়ারির্সের সঙ্গে যোগ দিচ্ছে তারা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X