মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১১:৪১ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধদের দেশে ফেরার মেয়াদ বাড়াল মালয়েশিয়া

অভিবাসী। ছবি : কালবেলা
অভিবাসী। ছবি : কালবেলা

কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসীদের দেশে ফেরার সময়সীমা বাড়িয়েছে মালয়েশিয়া সরকার।

সোমবার (২০ জানুয়ারি) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ৩১ ডিসেম্বর ২০২৪ কাগজপত্রবিহীন অভিবাসীদের ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার তারিখ নির্ধারিত ছিল।

অভিবাসন বিভাগের দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সমস্ত অভিবাসীরা ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করেছে কিন্তু ইমিগ্রেশনে গিয়ে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে পারেনি তাদের জন্যই এ সুযোগ। তারা ২১ মার্চ ২০২৫ এর মধ্যে অভিবাসন বিভাগে গিয়ে ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তবে নতুন কেউ আবেদন করে এ প্রক্রিয়ায় যেতে পারবেন কিনা এ নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি ওই বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, কাগজপত্রবিহীন অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দেয় মালয়েশিয়া সরকার। গেলো বছরের মার্চ থেকে শুরু করে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলে সে সুযোগ। সরকারের দেওয়া এ সুযোগ কাজে লাগিয়ে মালয়েশিয়া থেকে নিজ নিজ দেশে ফিরেছে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় ৩ লক্ষ অভিবাসী।

তবে বছরজুড়ে চলা এ সুযোগও কাজে লাগাতে পারিনি অনেকে। বিশেষ করে শেষ সময়ে ফিরতে চাওয়া অনেক অভিবাসী নানা জটিলতায় অভিবাসন বিভাগে সময়মতো যেতে পারেননি। মূলত এসব অভিবাসীদের দেশে ফিরতেই এ সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X