মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ৭ দিনে ১০ হাজার পাসপোর্ট বিতরণ

প্রবাসীর কাছে সরাসরি পাসপোর্ট হস্তান্তর। ছবি : কালবেলা
প্রবাসীর কাছে সরাসরি পাসপোর্ট হস্তান্তর। ছবি : কালবেলা

দ্রুততম সময়ে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের কাছে পাসপোর্ট পৌঁছে দিতে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। গেল ৭ দিনে ১০ হাজার ২৮৫ জন প্রবাসীর কাছে সরাসরি পাসপোর্ট হস্তান্তরে সক্ষম হয়েছে হাইকমিশন।

বুধবার (২২ জানুয়ারি) হাইকমিশনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।

নবায়ন হয়ে আসা পাসপোর্ট বিতরণের কার্যক্রমে গতি আনতে চলছে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সেবা। এমনকি ছুটির দিনেও থেমে নেই এ কর্মসূচি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ৭ দিনে ১০ হাজার ২৮৫ জন প্রবাসীর কাছে সরাসরি পাসপোর্ট হস্তান্তরে সক্ষম হয়েছে হাইকমিশন। এর বাইরে পোস্ট অফিসের মাধ্যমেও পাসপোর্ট নিয়েছেন অনেকে।

এতে আরও বলা হয় কুয়ালালামপুরের বাইরে পেনাং, জোহরবারু, কুয়ান্তান, মালাক্কা এবং কেলাং শহরে পাসপোর্ট পৌঁছে দিতে নিয়মিত কাজ করছে হাইকমিশনের নির্ধারিত একটি মোবাইল কনস্যুলার টিম।

পাসপোর্ট সংগ্রহ করতে অনলাইনে আবেদন করে হাইকমিশন থেকে সরাসরি অথবা পোস্ট অফিসের মাধ্যমে সেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয় ওই বিজ্ঞপ্তিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১০

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১১

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১২

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৩

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৪

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৫

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৬

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৭

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৮

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৯

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

২০
X