এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ০৫:২৮ এএম
আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৫:২৯ এএম
অনলাইন সংস্করণ

হাইকমিশনের সহযোগিতায় দেশে এলো সাব্বিরের মরদেহ 

সাব্বির মিয়া। ছবি : সংগৃহীত
সাব্বির মিয়া। ছবি : সংগৃহীত

হাইকমিশনের সহযোগিতায় বিনা বিমান ভাড়ায় মালদ্বীপ থেকে দেশে পাঠানো হয়েছে প্রবাসী বাংলাদেশি সাব্বির মিয়ার মরদেহ। রোববার (২ মার্চ) স্থানীয় সময় দুপুর দেড়টায় বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে তার মরদেহ দেশে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন।

বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা যায়, সাব্বির মিয়ার মরদেহ ১০ দিন ধরে স্থানীয় হাসপাতালের মর্গে রক্ষিত ছিল।

সাব্বির মিয়া (৪০) চার দিন ধরে চিকিৎসারত অবস্থায় গত ২০ ফেব্রুয়ারি মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের মরহুম তারো মিয়ার ছেলে।

মালদ্বীপের আইন অনুযায়ী, কোনো বৈধ প্রবাসী কর্মকালীন অবস্থায় মারা গেলে বা অসুস্থ অথবা আহত হলে যথাযথ বিমার মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানি কর্তৃক চিকিৎসাসহ প্রয়োজনে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে এ ক্ষেত্রে সাব্বির মিয়া মৃত্যুর সময় বৈধভাবে মালদ্বীপে অবস্থান না করায় তার মরদেহ দেশে পাঠাতে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ছাড়া সাব্বির মিয়া মারা যাওয়ার আগে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সম্পূর্ণ বিল বকেয়া ছিল। বিশেষ করে মরদেহ পাঠানোর আগে এই অর্থ পরিশোধের বাধ্যবাধকতা আছে। পরে দূতাবাসের চাহিদার প্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক পাঠানো বরাদ্দের অর্থে মরদেহ বাংলাদেশে পাঠানো সম্ভব হয়েছে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, বাংলাদেশ সরকার প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিতকল্পে সর্বদায় বদ্ধপরিকর।

এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মালদ্বীপের স্টেশন ম্যানেজার জাহিদুল ইসলাম বলেন, হাইকমিশনার মহোদয় গতকাল আমায় জানিয়েছেন বাংলাদেশে মরদেহ পাঠানোর বিষয়টি। সেই পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্তৃপক্ষ ফ্রি বিমান খরছে প্রবাসী সাব্বির মিয়ার মরদেহ বহন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১০

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১২

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৩

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৪

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৫

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৬

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৮

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X