মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ ৭৫ জন আটক

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৭৫ জন অভিবাসী আটক হয়েছে। আটককৃতদের মধ্যে ১১ বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া ও মিয়ানমারের ২৮ নারীও রয়েছে।

অভিবাসন বিভাগের জোহর রাজ্যের ডিরেক্টর মো. রুশদি মো. দারুস জানান, গেল মঙ্গল ও বুধবার পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বেশিরভাগই মিয়ানমার ও ইন্দোনেশিয়ার নাগরিক। প্রথম অভিযানটি বিকেল ৩টায় জোহর বারুর পাইকারি বাজার পান্দানে চালানো হয়। সেখানে ২০টি প্রতিষ্ঠানের ৬৬ জনের কাগজপত্র যাচাইবাছাই শেষে ৩৫ জনকে আটক দেখানো হয়। দ্বিতীয় অভিযানটি চালানো হয় রাত সাড়ে ১২টায় বান্দার বারু পারমাস জায়ায়। সেখানে ৯টি দোকানে ৬৪ জনের কাগজপত্র যাচাইবাছাই শেষে ৪০ জনকে আটক দেখানো হয়।

আটককৃতদের মধ্যে ১১ বাংলাদেশি ছাড়াও ৯ নারীসহ ৩০ জন মিয়ানমার, ১৯ নারীসহ ৩০ জন ইন্দোনেশিয়া, দুজন পাকিস্তান ও দুজন ভিয়েতনামের নাগরিক।

আটকের পর তাদের সেতিয়া ট্রোপিকা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বলে অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়। সেখানে চূড়ান্ত যাচাইবাছাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার জন্যই ইসরায়েল আজ টিকে আছে: ডোনাল্ড ট্রাম্প

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১০

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১১

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১২

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৩

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৪

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৫

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৬

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৭

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৮

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৯

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

২০
X