কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৯:৫৮ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৫, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল ফজলের বৈঠক

মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা মার্কাদো পেরেজের সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বৈঠক। ছবি : সংগৃহীত
মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা মার্কাদো পেরেজের সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বৈঠক। ছবি : সংগৃহীত

মেক্সিকোয় নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা মার্কাদো পেরেজের সঙ্গে বৈঠক করেছেন।

শুক্রবার (২১ মার্চ) মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা ও সম্ভাব্য নতুন সহযোগিতার সুযোগ অন্বেষণের বিষয়ে আলোচনা হয়।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা রাষ্ট্রদূত মুশফিকুল ফজলকে সম্প্রতি মেক্সিকোর রাষ্ট্রপতি ড. ক্লাউডিয়া শেইনবাম পার্দোর কাছে তার পরিচয়পত্র পেশের সফল সমাপ্তির জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের সঙ্গে মেক্সিকোর সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উভয় নেতা উল্লেখ করেন যে ২০২৫ সালে বাংলাদেশ-মেক্সিকো কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের একটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছে।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল এই উপলক্ষে যৌথ উদ্যোগ ও উদযাপনের প্রস্তাব দেন, যা দুই দেশের ক্রমবর্ধমান বন্ধুত্বকে প্রতিফলিত করবে।

বৈঠকে ২০২৫ সালের আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে মেক্সিকোতে তৃতীয় ফরেন অফিস কনসালটেশন (FOC) আয়োজনের বিষয়ে আলোচনা হয়। এই আলোচনার লক্ষ্য বিভিন্ন খাতে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া। রাষ্ট্রদূত মুশফিকুল ফজল কৃষি, প্রতিরক্ষা, ভিসা অব্যাহতি, ফুটবল এবং দ্বৈত কর পরিহার সংক্রান্ত সমঝোতা স্মারক (MoU) চূড়ান্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ ও মেক্সিকোর ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কূটনৈতিক বিনিময়ের প্রসঙ্গ উল্লেখ করে ঢাকায় একটি মেক্সিকান দূতাবাস স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা মার্কাদো পেরেজ রাষ্ট্রদূত মুশফিকুল ফজলকে মেক্সিকোর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিউ নয়, ভালো গানের খোঁজে ফাহমিদার ‘খেয়ালী সুর’

চট্টগ্রামে পানিবন্দি লক্ষাধিক মানুষ

চট্টগ্রামে ৮ মাসের শিশুকে পানিতে ভাসিয়ে উদ্ধার

একটি সন্তান জন্ম নিলে একটি গাছ লাগান: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা

শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ দেবে ইউজিসি

বাহরাইনে দেশজুড়ে সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী

তুরস্কে ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে অতিথি বাংলাদেশের ৪ শীর্ষ আলেম

‘দলীয় কোনো ব্যক্তি আমার জানাজায় আসবেন না’

১০

এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় মঙ্গলবার

১১

সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী

১২

মাথায় হাত বুলিয়ে দেওয়ায় বাবাকে খুন, ছেলে গ্রেপ্তার 

১৩

২৫ দিনেই রায়: শিশু নিছামনি ধর্ষণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৪

আর্জেন্টিনা-মিশর ম্যাচের বিচার চেয়ে থানায় যুবক

১৫

সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

১৬

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে: আইনমন্ত্রী

১৭

দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি

১৮

বিপৎসীমার উপরে মনু ও ধলাই নদীর পানি, বাঁধ ভেঙে প্লাবিত কয়েকটি গ্রাম

১৯

নওগাঁয় বজ্রপাতে ২ জনের মৃত্যু 

২০
X