প‍্যারিস প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈদের প্রধান জামাত। ছবি : কালবেলা
ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈদের প্রধান জামাত। ছবি : কালবেলা

উৎসব-আনন্দের মধ্য দিয়ে রোববার (৩০ মার্চ) ফ্রান্সে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সকালে দীর্ঘ লাইনে দাড়িয়ে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। এবারে ঈদ সাপ্তহিক ছুটির দিন হওয়ায় ঈদ জামাতে মুসুল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

সকাল পোনে আটটায় বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে পরপর আরও ৪ টি জামাত অনুষ্ঠিত হয়। ৫টি জামাতে ১৫ হাজারের বেশি মুসল্লীদের পাশাপাশি নারী ও শিশুরা অংশ নেয়। এই মসজিদ পরিদর্শন করেন স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র আইজুদ্দিন তাইবি, সহকারী মেয়র আব্দুল হক। এ ছাড়া মসজিদে নামাজ আদায় করেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, কমিউনিটি নেতা জালাল আহমদ, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক হিমুসহ কমিউনিটি নেতারা।

এছাড়াও বাংলাদেশি পরিচালিত অভারভিলা বাংলাদেশ জামে মসজিদে সকাল সাতটা থেকে শুরু করে দুপুর ১২টা পযর্ন্ত একাধিক জামাত অনুষ্ঠিত হয়। সেখানেও নামাজ আদায় করেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহসহ কমিউনিটি নেতারাসহ বিপুলসংখ্যক বাংলাদেশি মুসল্লি। একই এলাকায় প্রবাসী বাংলাদেশিদের ব্যবস্থাপনায় আন্দে কারমান স্টেডিয়ামে একটি বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়।

এছাড়াও ফ্রান্সের হোস এলাকায় বাংলাদেশি পরিচালিত একটি জিমনেসিয়ামে দুটি জামাত অনুষ্ঠিত হয়। প্যারিসের বাহিরে বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশি মুসল্লিরা বিভিন্ন মুসলিম কমিউনিটির মসজিদে ঈদের নামাজ আদায় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X