রোম (ইতালি) প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০৬:০৯ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইতালির নাগরিকত্ব নীতিতে পরিবর্তন, নতুন আইনের সমালোচনা

রোমে ভিক্টর ইমানুয়েল দ্বিতীয় স্মৃতিস্তম্ভ। ছবি : সংগৃহীত
রোমে ভিক্টর ইমানুয়েল দ্বিতীয় স্মৃতিস্তম্ভ। ছবি : সংগৃহীত

ইতালি সরকার নাগরিকত্ব প্রাপ্তির আইন কঠোর করছে, যা নিয়ে সমালোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে। নতুন আইনের আওতায় নাগরিকত্ব শুধু তাদেরই প্রদান করা হবে, যাদের বাবা-মা বা দাদা-দাদি ইতালিতে জন্মগ্রহণ করেছেন। এতে করে ইউরোপীয় এই গোষ্ঠীর সঙ্গে সম্পর্কহীন ব্যক্তিদের নাগরিকত্ব প্রাপ্তি কঠিন হবে।

সরকারের দাবি, নাগরিকত্ব প্রাপ্তির প্রক্রিয়া দীর্ঘদিন ধরে অপব্যবহার হচ্ছে। বিশেষ করে ভ্রমণ সুবিধার জন্য ইতালি পাসপোর্ট গ্রহণের ঘটনা বেড়েছে। হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, ইতালি পাসপোর্ট বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রদানকারী।

এ অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি মন্তব্য করেছেন, নাগরিকত্ব প্রাপ্তি আর কোনো খেলার মতো হওয়া উচিত নয়।

নতুন আইনের ফলে, যারা ইতালির নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাদের মধ্যে প্রায় ৬০ হাজার আবেদনকারী প্রভাবিত হবেন। এদের মধ্যে যারা ইতালিতে বাবা-মা বা দাদা-দাদি জন্মগ্রহণকারী, তারা নাগরিকত্ব পাবেন। অন্যদিকে, দ্বৈত নাগরিকত্বধারীরা ট্যাক্স, ভোটদান বা পাসপোর্ট নবায়ন না করলে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে আছেন।

নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া এখন থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে পরিচালিত হবে, যেখানে ব্যক্তিগত সাক্ষাৎকার বাধ্যততামূলক। ফলে, যারা ইতালির নাগরিকত্ব পেতে আবেদন করবেন, তাদের অবশ্যই ইতালিতে আসতে হবে।

পুরোনো নিয়ম অনুযায়ী, প্রায় ৬ কোটি থেকে ৮ কোটি মানুষ ইতালির নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। অথচ ইতালির জনসংখ্যা ৫ কোটি ৯০ লাখ।

পররাষ্ট্রমন্ত্রী এই বংশগত নাগরিকত্ব প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, এটি এমন ব্যক্তিদের নাগরিকত্ব প্রদান করত যাদের সঙ্গে ইতালির বাস্তবিক কোনো সম্পর্ক নেই। তাই, নতুন আইন প্রণয়ন জরুরি হয়ে পড়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১০

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১১

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১২

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৩

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৪

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৫

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৬

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৭

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৮

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৯

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

২০
X