কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১০:১৭ এএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে নিয়ে নিউইয়র্কে মতবিনিময় সভা

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সঙ্গে নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মতবিনিময় অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সঙ্গে নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মতবিনিময় অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হোয়াইট হাউজের সাবেক করসপনডেন্ট মুশফিকুল ফজল আনসারীর সঙ্গে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) নিউইয়র্ক বাংলাদেশ কনসুলেট অফিসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল নাজমুল হুদা। এতে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

মুশফিক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ডেপুটি প্রেস সেক্রেটারি ও জাতিসংঘের কূটনৈতিক রিপোর্টার ছিলেন।

মতবিনিময় সভায় রাষ্ট্রদূত মুশফিক গত ১৫ বছর প্রবাসে সাংবাদিকতা করতে গিয়ে বিভিন্ন বাধা বিপত্তির কথা তুলে ধরেন। তিনি বলেন, হোয়াইট হাউজে সাংবাদিক হিসেবে যেন কাজ না করতে পারি সেজন্য মরিয়া ছিল পতিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। হাসিনার বড় বড় মন্ত্রীরা আমার পেশাগত কাজের প্রতিবন্ধকতার জাল বুনেছিল। এমনকি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমার বিরদ্ধে স্টেট ডিপার্টমেন্টে চিঠি লিখেছিল। তিনি শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে শতশত সাংবাদিককে নির্যাতনের দৃষ্টান্তগুলো তুলে ধরেন।

রাষ্ট্রদূত বলেন, একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে অবশ্যই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সরকার গঠন করতে হবে। নির্বাচিতদের হাতে শাসনভার হস্তান্তর বর্তমান সরকারের অন্যতম দায়িত্ব। এ জন্য অন্তর্বর্তী সরকারকে সাহায্য করতে হবে। দেশে ও বিদেশে আওয়ামী সরকারের নির্যাতনের বিবরণ তুলে ধরতে গিয়ে মুশফিক আবেগপ্রবণ হয়ে ওঠেন এবং এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন।

এ মতবিনিময় সভায় অংশ নেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, গিয়াস আহমেদ, কামাল পাশা বাবুল, মোশাররফ হোসেন জসিম ভূঁইয়া, আব্দুস সবুর, মোশাররফ হোসেন সবুজ, মাকসুদুল এইচ চৌধুরী, মোতাহার হোসেন, নাসিম আহমেদ, বাচ্চু মিয়া, হাবিবুর রহমান হাবিব, আতিকুল হক আহাদ, মিজানুর রহমান, মূলধারার রাজনীতিক এটর্নি মঈন চৌধুরী, জাস্টিস সোমা সাঈদ, জাহাঙ্গীর সরওয়ার্দী, বদিউল আলম, সেলিম রেজা, মাযহারুল ইসলাম মিরন, তরিকুল ইসলাম মিঠু, আহমেদ সোহেল, সাইফুর রহমান খান হারুন, মৃধা মোহাম্মদ জসিম, মনির হোসেন, অনিক রাজ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১০

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১১

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৪

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৬

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৭

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৮

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৯

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

২০
X