এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০১:৫০ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছে মালদ্বীপের ৫৪টি সংগঠন 

মালদ্বীপের ৫৪টি সংগঠন ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছে। ছবি : কালবেলা
মালদ্বীপের ৫৪টি সংগঠন ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছে। ছবি : কালবেলা

পর্যটনের ভূস্বর্গ হিসেবে পরিচিত মুসলিম অধ্যুষিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। ফিলিস্তিনিদের নির্মমভাবে হত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছে দেশটির ৫৪টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার (১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী মালের রাজপানু এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হয়ে এই প্রতিবাদ সমাবেশ করেন। স্থানীয়দের পাশাপাশি দেশটিতে অবস্থিত বিভিন্ন দেশের অভিবাসী মুসলিমরাও অংশগ্রহণ করেন। এতে ফিলিস্তিনি শিশুদের লাশের প্রতিকৃতি নিয়ে অনেককে আহাজারি করতে দেখা যায়।

সমাবেশ থেকে বক্তারা বিশ্ব মুসলিম নেতাদের ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে দেশটিতে ইসরায়েলি পণ্যের আমদানি বন্ধের ঘোষণা করার অনুরোধ করেন।

এ ছাড়াও প্রতিটি সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে ফান্ড কালেকশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুদানকৃত অর্থ মালদ্বীপে মিনিস্ট্রি অব ইসলামিক অ্যাফেয়ার্স এর মাধ্যমে ফিলিস্তিনের অসহায় মানুষদের জন্য প্রেরণ করা হবে।

আয়োজকরা ফিলিস্তিনিদের কণ্ঠস্বরকে আরও জোরদার লক্ষ্যে তাদের এই প্রচারণার মাধ্যমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১০

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১১

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১২

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৩

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৫

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৬

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৯

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X