বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ কালো তালিকাভুক্ত ৫০

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ কালো তালিকাভুক্ত ৫০ জনকে দেশে পাঠানো হয়েছে। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ কালো তালিকাভুক্ত ৫০ জনকে দেশে পাঠানো হয়েছে। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় ২২ বাংলাদেশিসহ ৫০ কারাবন্দিকে সাজা শেষে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে দেশটির জোহরবারু রাজ্যের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে এ তথ্য জানায়।

বাংলাদেশি ছাড়া এ তালিকায় ইন্দোনেশিয়ার ৯, ভিয়েতনামের ৯, পাকিস্তানের ৬, ভারতীয় ২ ও চীনা ২ জন রয়েছেন।

তথ্যসূত্রে জানা যায়, ৫০ বিদেশি নাগরিককে তাদের সাজা শেষ হওয়ায় ইমিগ্রেশন আইন অনুযায়ী নিজ নিজ দেশে হস্তান্তর করা হয়। সব বন্দিকে কেএলআই ১, ২, ও সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তাদের দেশে পাঠানো হয়েছে।

তথ্যসূত্রে আরও জানা যায়, হস্তান্তরকৃত সব বন্দি নিজ নিজ অথবা দূতাবাসের অর্থায়নে বিমানের টিকিট ক্রয় করে দেশে পাঠানো হয়। হস্তান্তরের সময় বাংলাদেশিসহ সবাইকে কালো তালিকাভুক্ত করে মালয়েশিয়ার ইমিগ্রেশন। দেশটির আইন অনুযায়ী, কালো তালিকাভুক্ত যে কোনো দেশের নাগরিক দেশটিতে আর প্রবেশ করতে পারবেন না।

৫০ বিদেশির অপরাধ পেনাল কোড (আইন ৫৭৪), বিপজ্জনক ড্রাগস অ্যাক্ট ১৯৫২ (আইন ২৩৪), ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ এবং অন্যদের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা দেওয়া হয়। কারাভোগ শেষে সবাইকে নিজ নিজ দেশে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির নেতারা জানান, বর্তমান সময়ে অবৈধ ড্রাগ সাপ্লাই বা মাদকদ্রব্য অপরাধের সঙ্গে বাংলাদেশিরা জড়িয়ে পড়ছে। এটি রাষ্ট্র ও প্রবাসীদের জন্য ক্ষতিকর।

এসব অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানান তারা। এ ছাড়া কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কাছে এ সব অপরাধের সঙ্গে জড়িত প্রবাসীদের পাসপোর্ট বাতিলের আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X