কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৫:২৪ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েত প্রবাসীদের জন্য দুঃসংবাদ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। ছবি : সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। ছবি : সংগৃহীত

কুয়েতে বিভিন্ন পেশার তিন লাখ বাংলাদেশি অবস্থান করছেন। আসন্ন ঈদুল আজহার ছুটিতে দেশে ফেরার পরিকল্পনা করছেন অনেকে। তবে দেশে ফেরা নিয়ে তারা পড়েছেন দুশ্চিন্তায়।

আগামী ২৬ এপ্রিল থেকে ১১ জুলাই পর্যন্ত কুয়েত-ঢাকা-কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলবে মাত্র ৩টি। এতে বিমানের টিকেট সিন্ডিকেটে অসহায় হয়ে পড়েছেন প্রবাসীরা।

কুয়েত-ঢাকা-কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স। কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স সপ্তাহে ১৪টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩টি ফ্লাইট পরিচালনা করে আসছিল।

ঈদের ছুটিতে দেশে ফেরার পরিকল্পনা করে অনেক প্রবাসী বিমানের ফ্লাইট না থাকায় বাধ্য হয়ে চড়া দামে কিনছেন অন্য এয়ারলাইন্সের টিকেট। এতে বেশি খরচে অন্য এয়ারলাইন্সে যাতায়াত করতে হচ্ছে প্রবাসীদের। আর্থিক ক্ষতিসহ বাড়ছে ভোগান্তি।

ট্রাভেল এজেন্টরা বলছেন, মে-জুন মাসে ঈদ ঘিরে দেশে যেতে আগ্রহী প্রবাসীদের চাপ থাকে। কিন্তু তখন বিমানের ফ্লাইট না থাকায় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের সময়ে বিমানের কুয়েত-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট না থাকায় যেমন ভোগান্তিতে পড়বেন কুয়েত প্রবাসীরা, তেমনি দেশ হারাবে বিপুল পরিমাণ রেমিট্যান্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

১০

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

১১

কমলো হার্টের রিংয়ের দাম

১২

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

১৩

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

১৪

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

১৫

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

১৬

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

১৭

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৮

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১৯

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

২০
X