মালিক মনজুর, (রোম) ইতালি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

রোমে বৈশাখী উৎসব উদযাপন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের

বৈশাখী উৎসব উদযাপনে প্রবাসী বাংলাদেশিরা। ছবি : কালবেলা
বৈশাখী উৎসব উদযাপনে প্রবাসী বাংলাদেশিরা। ছবি : কালবেলা

দেশ পেরিয়ে প্রবাসেও বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন ও ধারণ করছেন প্রবাসী বাংলাদেশিরা। ‌ইতালি রোমে বাংলা বর্ষবরণ ১৪৩২-এর শুরুতেই বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদে ইতালির আয়োজনে খোলা মাঠে অনুষ্ঠিত হয় বৈশাখী উৎসব।

ছুটির দিন থাকলেও বৈরী আবহাওয়া উপেক্ষা করেও বিপুলসংখ্যক প্রবাসীর পদচারণায় বিকেলটি মুখরিত হয়ে ওঠে বৈশাখী মেলার মাঠ। রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা ভাঙ্গা দেওয়াল পার্কে বৈশাখী সাজে রঙিন পাঞ্জাবি, বৈশাখী শাড়ি পরে যোগ দেন নানান বয়সের প্রবাসী বাংলাদেশি।

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সংগঠনের সভাপতি অলিউদ্দিন শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেলের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মো. আল আমিন, প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, হাসান ইকবাল, সিআইপি নজরুল ইসলাম ও সংগঠনের নাপোলি আনকোনা শাখাসহ রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।

অনুষ্ঠানে প্রথম পর্বের শুরুতেই শোভাযাত্রা বৈশাখী র‌্যালি ও সঞ্চারী সংগীতায়নের কর্ণধার সুস্মিতা সুলতানার পরিচালনায় প্রবাসে বেড়ে উঠা শিশুদের নৃত্য, ছড়া গান আর প্রবাসী ব্র্যান্ড শিল্পীদের যন্ত্র সংগীতের মন ভোলানো ‘এসো হে বৈশাখ, এসো, এসো’ সুরের আবহের মধ্য দিয়ে মাতিয়ে তোলে পুরো পার্ক।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক জহুরা ঈশিতার পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে রোমের স্থানীয় শিল্পী‌ রকস্টার বাবু বাঙ্গাল ও কেয়ার গান পরিবেশনে বাংলা সংগীতের মূর্ছনায় মেলা ছিল আনন্দ মুখর। নিয়মিত বিরতি দিয়ে পরিবেশিত হয় নৃত্য।

আয়োজকরা বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা এবং ইতালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা যাতে সবাই বাংলাদেশিদের এই বড় একটি উৎসব উদযাপনের সঙ্গে সঙ্গে একে অন্যের সম্প্রীতি আরও বাড়িয়ে তুলতে পারেন।

এ সময় উপস্থিত অতিথিরা বলেন, দূর পরবাসে বাংলাদেশিরা দেশীয় ঐতিহ্যের আনন্দ আয়োজন থেকে আড়ালে থাকেন আজকদের এই উৎসব কিছুটা হলেও আমাদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিচ্ছে মনে হচ্ছে বিদেশে এক টুকরো বাংলাদেশের মধ্যে আছি।

এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশীয় হরেক রকমের খাবার যেমন ঝালমুড়ি, দেশীয় পিঠা, ইলিশ ভাতসহ নানা পদের খাবার এবং পোশাকের পসরা নিয়ে বসেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা বলেন, একটু দেরিতে হলেও আমরা এ বড় উৎসবটি উদযাপন করতে পারছি। একে অন্যের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে পারছি। প্রবাসে এটা আমাদের একটা বড় আনন্দ। সব প্রবাসী বাংলাদেশিরা এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করি।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ও রোম বিডি স্পোর্টিং ক্লাব এবং অভ্যর্থনায় ছিলেন মহিলা সমাজ কল্যাণ সমিতি ও মহিলা সংস্থা ইতালি। এ ছাড়া বিশেষ সহযোগিতায় ছিল ‌সার্ভিস ইতালি, সিসিএল, সিএসভি কাফ, গোল্ড আইস, ডেইজি হেয়ার স্টাইল, হাসান আলিমেন্টারী, সুরমা আলিমেন্টারী, সজল ভেবানদে, দিশারী রেস্টুরেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১০

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১১

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৩

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৪

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৫

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৬

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৭

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৮

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৯

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

২০
X