মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সুখবর দিল মালয়েশিয়া

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয়ের যৌথ কমিটির বৈঠক। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয়ের যৌথ কমিটির বৈঠক। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় থাকা কাগজপত্রবিহীন কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া ও চাইলে নিয়োগকৃত প্রতিষ্ঠান পরিবর্তন করার পদ্ধতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৮ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে যৌথ কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন এই সিদ্ধান্তের ফলে দেশটিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। এমনকি কোম্পানি পরিবর্তনের সুযোগ পাবেন।

বিষয়টি নিয়ে বৈঠক শেষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন বলেন, ‘বিদেশি কর্মীদের দেশে ফেরত পাঠানোর সময় নিয়োগকর্তাদের এখন উপস্থিত থাকতে হবে। নিয়োগকর্তাদের যে কোনো অবহেলা বা ব্যর্থতার কারণে কর্মীরা ক্ষতিগ্রস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নতুন করে কোটা আবেদনের ওপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে।’

এ ছাড়া ওই বৈঠকে প্রায় ১০ লাখ বিদেশি কর্মী নিয়োগের বিষয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তবে কোন প্রক্রিয়ায় বিদেশি কর্মী নিয়োগ করা হবে, সেই বিষয়ে স্পষ্ট করে কোনো কিছু এখনো খোলাসা করেনি মালয়েশিয়া সরকার।

এদিকে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া মালয়েশিয়ায় আসার জন্য কারও সঙ্গে লেনদেন না করার পরামর্শ দিয়েছেন দীর্ঘদিন প্রবাসে থাকা প্রবাসীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X