কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৯:০৪ এএম
অনলাইন সংস্করণ

ইরানে আটকে পড়া বিদেশিদের সুখবর দিল কুয়েত

ইরানে আটকে পড়া বিদেশিদের ট্রানজিট ভিসা দিচ্ছে কুয়েত। ছবি : সংগৃহীত
ইরানে আটকে পড়া বিদেশিদের ট্রানজিট ভিসা দিচ্ছে কুয়েত। ছবি : সংগৃহীত

ইরানে আটকে পড়া বিদেশিদের সাত দিনের ট্রানজিট ভিসা প্রদানের অনুমোদন দিয়েছে কুয়েত সরকার। বিভিন্ন দেশের বিদেশিরা স্থলপথে ইরাক হয়ে কুয়েত প্রবেশ করতে পারবে।

কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের নির্দেশে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে, ইরানে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া বিদেশি নাগরিকদের বিশেষ করে জিসিসি ও ইউরোপীয় নাগরিকদের নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে সহায়তা করা।

আবদালি সীমান্তের পরিচালক কর্নেল ওয়ালিদ আল-আজমি জানান, ৭ দিনের ট্রানজিট ভিসা বিশেষভাবে তাদের জন্য প্রযোজ্য যারা ইরান থেকে ইরাক হয়ে স্থলপথে কুয়েতে প্রবেশ করে, কুয়েত বিমানবন্দর ব্যবহার করে অন্যত্র যাওয়ার পরিকল্পনা করছেন। এই ভিসা ৭ দিনের জন্য বৈধ থাকবে এবং ভ্রমণকারীদের তাদের পরবর্তী ভ্রমণের প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় দেওয়া হবে। সহযোগিতার জন্য কূটনৈতিক সহায়তাও নিশ্চিত করা হয়েছে। দূতাবাসের প্রতিনিধিরা সীমান্তে উপস্থিত থেকে নিজ দেশের নাগরিকদের গ্রহণ এবং সহায়তা করতে পারবেন।

তিনি বলেন, আবদালি বন্দরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীরা কিছু অনুমোদিত ব্যতিক্রম প্রয়োগ করে প্রবেশ প্রক্রিয়া সহজ করার জন্য কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১০

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১১

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১২

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৩

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৪

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৫

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৬

আজ বিশ্ব গোসল দিবস

১৭

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

১৮

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১৯

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২০
X