মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে ঈদে মিলাদুন্নবী উদযাপন

মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনকালে অতিথিরা। ছবি : কালবেলা
মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনকালে অতিথিরা। ছবি : কালবেলা

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ।

এ উপলক্ষে শনিবার (০৬ সেপ্টেম্বর) হাইকমিশনের হলরুমে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন প্রবাসী বাংলাদেশিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিশনের তৃতীয় সচিব মো. জিল্লুর রহমান, ঢাকা ট্রেডার্সের কর্ণধার মালদ্বীপ বিএনপির সহসভাপতি মো. বাবুল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পাঠানো বাণী পাঠ করেন মিশন কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও মহানবী (সা.)-এর জীবন আদর্শের ওপর আলোচনা করেন। বিশ্বের প্রতিটি মুসলমান মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করলে অবধারিতভাবে সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ করত বলে মন্তব্য করেন অতিথিরা।

এ সময় ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (স.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিচারণা করেন। তিনি বলেন,নবিজির (সা.) জীবনাদর্শ যথাযথভাবে অনুসরণ এবং তার নির্দেশনা মেনে চলার মধ্যেই বিশ্ব মানবতার শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও কল্যাণ নিহিত রয়েছে।

আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি প্রতিষ্ঠা,বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি বিশিষ্টজন ও ধর্মপ্রাণ নাগরিকরা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১০

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১১

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১২

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৩

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৪

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৫

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৬

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৭

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৮

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৯

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

২০
X