জার্মানি প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

জার্মানির ফ্রাঙ্কফুর্টে হবে বাংলা বইমেলা

জার্মানিতে বাংলা বইমেলা আয়োজকদের একাংশ। ছবি : কালবেলা
জার্মানিতে বাংলা বইমেলা আয়োজকদের একাংশ। ছবি : কালবেলা

জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাংলা ভাষার বইমেলার আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ২১ অক্টোবর এ মেলা হবে। আয়োজকরা জানান, যেখানে বাংলা ভাষার জনগোষ্ঠী রয়েছে সেখানেই ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা আবশ্যক। এতে আমাদের শেকড়ের বন্ধন আরও জোরালো হবে। এ চিন্তা থেকেই মেলার আয়োজন করা হচ্ছে।

আয়োজকরা আরও জানান, এ মেলার মাধ্যমে প্রবাসী বাঙালিদের মধ্যে একটি ঐক্য গড়ার চেষ্টা করা হবে। নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে প্রবাসে বাংলা চর্চাকে আরও সমৃদ্ধ করার প্রয়াস থাকবে।

এদিকে মেলা উপলক্ষে সম্প্রতি সংবাদ সম্মেলন করেন আয়োজকরা। এতে হাফিজুর রহমান আলম, খালেদ ইসলাম, আতিকুর রহমান সবুজ, হাবিব বাবুল, হাকিম টিটু, ময়দুল ইসলাম তালুদার, বাবু সরদার উপস্থিত ছিলেন। সুধীজনদের মধ্যে খদকার গনি, হাবিবুর রহমান হেলাল, খান লিটন, ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাঙালি লেখক, কবি, সাহিত্যিকরা বই মেলাতে অংশ নেবেন। তারা তাদের বইয়ের প্রেক্ষাপট সম্পর্কে বক্তব্য দেবেন। বইয়ের আলোচনার পাশাপাশি মেলায় গান, আবৃত্তি ও আপ্যায়নের ব্যবস্থা থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X