খান লিটন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রথমবারের মতো বাংলা বইমেলা অনুষ্ঠিত

জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রথমবারের মতো বাংলা বইমেলায় অতিথিরা। ছবি : কালবেলা
জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রথমবারের মতো বাংলা বইমেলায় অতিথিরা। ছবি : কালবেলা

জার্মানির ফ্রাঙ্কফুর্টে আন্তর্জাতিক বইমেলার ৭৫তম বার্ষিকী উপলক্ষে বইপ্রেমী প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রথমবারের মতো বাংলা বইমেলা।

বাংলা মেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোশশরফ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর। উদ্বোধন অনুষ্ঠানের আয়োজকদের পক্ষে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক হাবিব বাবুল, খন্দকার এম গনি টিটু হাকিম ও বাবু সরদার।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক লেখক আব্দুল্লাহ আল ফারুখ, লেখক নাজমুন্নেসা পিয়ারি, কন্স্যুলার হাসনাত মিয়া, লেখক ও সাংবাদিক সরাফ আহমেদ, অঙ্কুর প্রকাশনীর প্রকাশক মেসবাহ উদ্দিন আহমেদ, শুদ্ধস্বর ডটকমের আইরিন পারভিন, বুলবুল তালুকদার, বাতিঘরের প্রকাশক দীপঙ্কর দাস, সম্পর্ক পাবলিশার্স প্রকাশক সুনন্দন রায়, কবি মিল্টন রহমান, খান আসাদ, ময়েদুল ইসলাম তালুকদার, আব্দুল জব্বার, কবি দিলশাদ জাহান খান প্রমুখ।

প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রদূত মোশররফ হোসেন ভূঁইয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আজকের শুরুটা হচ্ছে আগামী দিনের বৃহত্তর মেলার একটি যাত্রা। এ মেলা প্রতিবছরই বড় হবে এমনটাই আশা রাখি।’

তিনি আয়োজকদের ধন্যবাদ জানান ও মেলার সফলতা কামনা করেন।

স্বাগত বক্তব্যে হাবিব বাবুল বলেন, ‘আজকের বইমেলাটি হচ্ছে প্রতীকী মেলা। আগামীতে আরও বৃহৎ অনুষ্ঠিত হবে এ বইমেলা। মেলার সফলতা কামনা করে শুভেচ্ছা বাণী পাঠিয়েছে বাংলাদেশের অন্যপ্রকাশ, আগামী প্রকাশনী, পাঞ্জেরি প্রকাশনী, বাতিঘর প্রকাশনী, অঙ্কুর প্রকাশনী, স্বপ্ন ৭১ প্রকাশন, পারিজাত প্রকাশনী জাতীয় গ্রন্থ কেন্দ্র, কলকাতার আনন্দ পাবলিশার্স, পত্র ভারতী ও কলকাতা বইমেলার সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জালাল আবেদিন, আতিকুর রহমান সবুজ, মায়দুল ইসলাম তালুকদার, শিউলি ফিরোজ, লিপি আহমেদ, নিম্নি কাদের, লিপি আহমেদ, মহুয়া আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিপি আহমেদ ও আতিকুর রহমান সবুজ। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আব্দুল্লাহ আল ফারুক, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর, ২১ শে পদকপ্রাপ্ত লেখিকা নাজমুন নেসা পিয়ারি, শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক হাবিব বাবুল, ইটালি প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব আইরিন পারভিনকে উত্তরীয় দিয়ে সম্মানিত করেন জার্মান প্রবাসী গণমাধ্যম ব্যক্তিত্ব খান লিটন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X