কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পোল্যান্ডে প্রীতি সম্মিলনী -বিশেষ সভা ও কমিটি ঘোষণা

সংহতি ও সমর্থন শীর্ষক প্রীতি সম্মিলনী ও বিশেষ সাধারণ সভা। ছবি : কালবেলা
সংহতি ও সমর্থন শীর্ষক প্রীতি সম্মিলনী ও বিশেষ সাধারণ সভা। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করতে ইউরোপজুড়ে প্রচারণায় এবার পোল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে সংহতি ও সমর্থন শীর্ষক প্রীতি সম্মিলনী ও বিশেষ সাধারণ সভা।

‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার বারবার দরকার’- স্লোগানে দেশটির রাজধানী ওয়ারশে অনুষ্ঠিত প্রীতি সম্মিলনী সভায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। তারা বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমার ঐক্য সুদৃঢ় করতে হবে। তারা আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রবাসে বাংলাদেশিদের মাথা উঁচু করে চলতে শিখিয়েছেন, বৃদ্ধি করেছেন দেশের মর্যাদা। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও অপপ্রচার উপেক্ষা করে এগিয়ে যেতে হবে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

এ ছাড়াও সভা থেকে সারা দেশে নৌকা জয়ের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির ভাগ্য উন্নয়নে আবারও প্রধানমন্ত্রী করার অঙ্গীকারাবদ্ধ হোন।

পরে নব-গঠিত পোল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে মোহাম্মদ মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম চকদার সাকুর নাম ঘোষণা করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ ছাড়াও খলিলুল কাইয়ুম সিনিয়র সহসভাপতি, শেখ এরশাদুর রহমান সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া আফরিন, এতেসামুল হক সেতু এবং সাংগঠনিক সম্পাদক পদে মাসুদুর রহমান তুহিন, নান্নু শেখ ও মাসুদুর রহমান বাবুর নাম ঘোষণা করেন তারা।

এসময় নির্বাচিত নেতারা জানান, নৌকা জয়ের মাধ্যমে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে ইউরোপিয়ান আওয়ামী লীগের পাশে থেকে পোল্যান্ড আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১০

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১১

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১২

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৩

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৪

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৫

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৬

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৭

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৮

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৯

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

২০
X