মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া :
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ১১:৪৯ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ঘুমন্ত অবস্থায় বিরক্ত করায় বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার জোহর বারুতে ঘুমানোর সময় বিরক্ত করায় মোহাম্মদ সবুজ (২৮) নামের এক প্রবাসী বাংলাদেশিকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক স্বদেশী।

জোহর বারু ক্লুয়াং এর পুলিশপ্রধান বাহরিন মোহম্মদ নোহ বলেন, সকাল ১০টার দিকে একজন বাংলাদেশি নাগরিক ফোন করে জানায় একজন ব্যক্তি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘটনার শিকার মোহাম্মদ সবুজ (২৮) একটি সুপার মার্কেটে কাজ করত বলে জানা যায়।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২৫ থেকে ৩০ বছর বয়সী সন্দেহভাজন পাঁচজন বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ।

পুলিশপ্রধান বলেন, প্রাথমিক তদন্তে জানা যায় পাঁচজন বাংলাদেশি এক সাথে এক ঘরে থাকত। তাদের মধ্যে একজন স্বীকার করেন তাকে ঘুমন্ত অবস্থায় বিরক্ত করে যে কারণে রাগ করে চাপাতি দিয়ে সবুজকে আঘাত করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সন্দেহভাজন পাঁচজনকেই জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার কথা রয়েছে। হত্যার দণ্ডবিধির ৩০২ ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১০

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১১

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১২

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৩

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৪

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৫

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৬

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৭

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৮

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৯

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

২০
X