মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ১১:৫৮ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বিজয় দিবস উপলক্ষে আ.লীগের আলোচনাসভা

মালয়েশিয়ায়র কুয়ালালামপুরে জি টাওয়ার হোটেলের হলরুমে বিজয় দিবসের আলোচনাসভা করেছে আওয়ামী লীগ।ছবি : কালবেলা
মালয়েশিয়ায়র কুয়ালালামপুরে জি টাওয়ার হোটেলের হলরুমে বিজয় দিবসের আলোচনাসভা করেছে আওয়ামী লীগ।ছবি : কালবেলা

মহান বিজয় দিবস উপলক্ষে কুয়ালালামপুরে আলোচনাসভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। ১৬ ডিসেম্বর সন্ধ্যায় কুয়ালালামপুরের জি টাওয়ার হোটেলের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দাতো শ্রী কামরুজ্জামান কামাল।

মালয়েশিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হক জোসেফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শওকত হেসেন পান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর জিএম রাসেল রানা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিআইপি অহিদুর রহমান অহিদ, সহসভাপতি রাশেদ বাদল, মালয়েশিয়া আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান মনির, সহসভাপতি হুমায়ূন কবির, দাতো আক্তার হোসেন, দাতো শ্রী সহসভাপতি জালাল উদ্দীন সেলিম, সহসভাপতি মনির বিন আমজাদ, আবদুর রউফ রিটন, প্রচার সম্পাদক আবদুল বাতেন, কামাল হোসেন, জাকির হোসেন, মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, মালয়েশিয়া সেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম বাবুল, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, রানা কাজি, আবদুল হাকিম ভূঁইয়া, আপেল মাহমুদ, ছাত্রলীগ নেতা জুয়েল ও আনিস।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শওকত হেসেন পান্না বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ দীর্ঘ ২৩ বছর বঙ্গবন্ধু কত সংগ্রাম করেছেন, জেল জুলুম সহ্য করেছেন, শুধু বাঙালি জাতির মুক্তির জন্য। অবশেষে ১৯৭১ এ আমরা মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নামক স্বাধীন দেশটি পেয়েছি। স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশকে গুছিয়ে আনছিলেন, এর মধ্যে ১৯৭৫ সালে একাত্তরের পরাজিত শক্তির হাতে নিহত হন বঙ্গবন্ধু। সেই পরাজিত শক্তি এখনও বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের সজাগ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়া অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের মাধ্যমে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

এ সময় আওয়ামী লীগসহ সেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X