কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:৩৩ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বিএনপির লিফলেট বিতরণ

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের মাঝে লিফলেট বিতরণ করেছে বিএনপি। ছবি : কালবেলা
যুক্তরাষ্ট্রে প্রবাসীদের মাঝে লিফলেট বিতরণ করেছে বিএনপি। ছবি : কালবেলা

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দেওয়া হতে বিরত থাকার আহ্বান জানিয়ে এবং সরকারকে অসহযোগের সমর্থনে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা। স্থানীয় সময় মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মামাস পার্টি হলে এক গণসমাবেশের আয়োজন করা হয়।

এরআগে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী নিউইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে শোভাযাত্রাসহ জড়ো হন। পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির নিবাহী কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন।

ভুঁইয়া মিল্টন বলেন, বর্তমান সরকার দেশের সকল বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে একতরফা ডামি নির্বাচন করছে। যেখানে দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। কিন্তু আওয়ামী লীগ সরকার সেই দাবিকে উপেক্ষা করে গায়ের জোরে প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। তবে এজন্য সরকারকে কঠিন মাশুল দিতে হবে।

তিনি বলেন, জনগণের আন্দোলন কখনো বৃথা যায়নি, এবারও যাবে না ইনশাআল্লাহ। আগামী ৭ জানুয়ারি দেশের জনগণ ও প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়া হতে বিরত থাকার আহ্বান জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা আনোয়ার হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুস সবুর, কাজী আজম, গিয়াস উদ্দিন, ফারুক চৌধুরী, ফিরোজ আহম্মেদ, সালেহ আহম্মেদ চৌধুরী, সাইদুল হক, সাঈদ এম রেজা, বাসেত রহমান, মো. সুরুজ্জামান, মোশারফ হোসেন সবুজ, শফিক রহমান দুলাল, জীবন শফিক, রফিকুল মাওলা, মোস্তাক আহম্মেদ, ফারুক হোসেন মজুমদার, এম এ বাতিন, নুর আলম মাহফুজুল, মাওলা নান্নু, মো. আবু তাহের, আবুল কালাম, আব্দুর রহিম, ফজলুল হক, আমিনুল ইসলাম, কাওছার আহম্মেদ, মাজহারুল ইসলাম জনি, আল মামুন সবুজ, বাবুল দেওয়ান, ফিরোজ হায়দার, মাহবুব আলম, মো. মিজানুর রহমান, এবাদ চৌধুরী, বেলাল চৌধুরী ও লোকমান হোসেনসহ অনেকে।

লিফলেট বিতরণ শেষে স্থানীয় বাংলাদেশ প্লাজার মামাস পার্টি হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা শরিফ লস্করের সভাপতিত্বে ও জাহাঙ্গীর সোহরাওয়ার্দীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন। এসময় নেতাকর্মীরা যার যার পরিবারের ভোটারদের নির্বাচনের দিন ভোটকেন্দ্রে না যেতে আহ্বান জানান এবং অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১০

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১১

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১২

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৩

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৪

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৫

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৬

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৭

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৮

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৯

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

২০
X