কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০২:১৯ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় বিমানের ঢাকায় জরুরি অবতরণ

ঢাকায় জরুরি অবতরণ করা ভারতীয় বিমানের যাত্রীরা । ছবি সংগৃহীত
ঢাকায় জরুরি অবতরণ করা ভারতীয় বিমানের যাত্রীরা । ছবি সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে ভারতের মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইনডিগো এয়ারলাইনসের একটি বিমানকে ঢাকায় জরুরি অবতরণ করানো হয়েছে। গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছানোর পর কুয়াশার কারণে দৃশ্যময়তা কম থাকায় এটি বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

শনিবার (১৩ জানুয়ারি) ভারতীয় সময় ভোর ৪টার দিকে ১৭৮ যাত্রী নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

বাংলাদেশে অবতরণের পর থেকে যাত্রীদের উড়োজাহাজের ভেতরেই থাকতে হয়। কারণ, পাসপোর্ট ছাড়াই ওই যাত্রীদের আন্তর্জাতিক সীমানা অতিক্রম করতে হয়েছে। যাত্রীরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কয়েক ঘণ্টা আটকে থাকার বিষয়টি জানাতে থাকেন। তাদেরই একজন মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর। তিনি গুয়াহাটিতে যাচ্ছিলেন ইম্ফলে কংগ্রেসের ভারত জড়ো ন্যায় যাত্রায় যোগ দিতে।

এক্সে দেওয়া এক পোস্টে সুরজ সিং লিখেছন, ‘ইনডিগোর ৬ই ৫৩১৯ ফ্লাইটে করে মুম্বাই থেকে গুয়াহাটিতে যাচ্ছিলাম। কিন্তু ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। এর পরিবর্তে এটি ঢাকায় অবতরণ করে। এখন সব যাত্রী তাদের পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে অবস্থান করছেন। আমরা উড়োজাহাজের ভেতরেই বসে আছি।’

এক বিবৃতিতে ইন্ডিগো এয়ারলাইন্সের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের উড়োজাহাজটি মুম্বাই থেকে গুয়াহাটি পৌঁছেছিল ঠিকই, কিন্তু প্রবাল কুয়াশার কারণে গুয়াহাটি বিমানবন্দরের রানওয়ে এলাকা দৃশ্যমান না হওয়ায় প্লেনটি ঘুরে ঢাকার উদ্দেশে রওনা হয় এবং হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর তথ্যানুযায়ী, শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে যাত্রা করে বিমানটির রাত ১১টা ১০ মিনিটে গুয়াহাটিতে পৌঁছানোর কথা ছিল। তবে ফ্লাইটটি তিন ঘণ্টা দেরি করে রাত ১১টা ২০ মিনিটের দিকে মুম্বাই থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা করে। ১২ ঘণ্টা পর সেটি গন্তব্যে পৌঁছেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১০

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১১

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১২

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৩

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৪

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৫

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৬

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৭

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

২০
X