মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০১:২৯ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির কেন্দ্রীয় নেতাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত স্থগিত

বিএনপি নেতা এম এ কাইয়ুম। ছবি : সংগৃহীত
বিএনপি নেতা এম এ কাইয়ুম। ছবি : সংগৃহীত

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলার আসামি বিএনপি নেতা এম এ কাইয়ুমকে বাংলাদেশে ফেরত পাঠানোর আদেশ স্থগিত করেছে মালয়েশিয়ার হাইকোর্ট। একই সঙ্গে স্থগিত আদেশ অভিবাসন বিভাগকে নিশ্চিত করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে এই স্থগিতাদেশ দেওয়া হয়।

আইনজীবী কি শু মিন বলেছেন, বিজ্ঞ আদালত কাইয়ুমের মামলার আবেদনের শুনানির বিচারক ৫ এপ্রিল দিন ধার্য করেছেন, অন্যথায় তার আটকের আবেদন অবৈধ হিসেবে বিবেচিত হবে। বিচারের আগে, হাইকোর্ট আজ সরকারকে তার সম্পূরক হলফনামা ২ ফেব্রুয়ারি এবং কাইয়ুমকে ১ মার্চ পাল্টা জবাব দাখিল করার নির্দেশ দিয়েছে।

কি শু মিন বলেন, ২২ মার্চ উভয়পক্ষ একসঙ্গে তাদের লিখিত বক্তব্য জমা দেওয়ার আগে সরকারকে ১৫ মার্চ নিশ্চিতকরণ ফাইল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল।

এদিকে সুয়ারামের নির্বাহী পরিচালক সেভান ডোরাইসামি আজ এক বিবৃতিতে বলেছেন ১২ জানুয়ারি মালয়েশিয়ার পুলিশ এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) দ্বারা পরিচালিত যৌথ অভিযানে কাইয়ুমকে আমপাং-এ তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

সেভান বলেন ,কাইয়ুমকে আটক পর আমপাং জায়া জেলা পুলিশ সদর দপ্তরে রাখা হয়। পরে পুত্রজায়ার ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরে পাঠানো হয়েছে।

গতকাল, কাইয়ুম এর পক্ষের আইনজীবী সেভান দাবি করেছেন তার এই গ্রেপ্তার রাজনৈতিক প্রতিহিংসা। কাইয়ুম ২০১৫ সাল থেকে সেকেন্ড হোম প্রোগ্রামের অধীনে বসবাস রয়েছেন এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) দ্বারা তালিকাভুক্ত একজন শরণার্থী।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে মালয়েশিয়ার আশ্রয়ে বসবাস করছেন এমএ কাইয়ুম। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে মালয়েশিয়ায় তাকে আটক করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X