কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০২ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডন-বাংলা প্রেস ক্লাব নির্বাচন : জুবায়ের প্রেসিডেন্ট ও তাইসির সেক্রেটারি

লন্ডন-বাংলা প্রেস ক্লাব নির্বাচনে নির্বাচিতরা। ছবি : সংগৃহীত
লন্ডন-বাংলা প্রেস ক্লাব নির্বাচনে নির্বাচিতরা। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের সংবাদকর্মীদের প্রাণের সংগঠন লন্ডন-বাংলা প্রেস ক্লাবের ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে চ্যানেল এস-এর সাবেক চিফ রিপোর্টার মুহাম্মদ জুবায়ের সভাপতি, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ জেনারেল সেক্রেটারি এবং বাংলা পোস্টের হেড অব প্রোডাকশন সালেহ আহমদ ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন।

গত ২৮ জানুয়ারি ইস্ট লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভ্যানু হলে এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে জুবায়ের-তাইসির-মুরাদ অ্যালায়েন্স প্রেসিডেন্ট, সেক্রেটারি ও সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ মোট ১২টি এবং নাহাস-মুসলেহ-সালেহ অ্যালায়েন্স ট্রেজারারসহ মোট ৩টি পদে জয়লাভ করে।

এ ছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ব্যারিস্টার তারেক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট পদে কবি গল্পকার সাঈম চৌধুরী বিজয়ী হন।

মো. রেজাউল করিম মৃধা অ্যাসিসট্যান্ট সেক্রেটারি, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল অ্যাসিসট্যান্ট ট্রেজারার, এনটিভির চিফ রিপোর্টার মো. আকরামুল হোসেন অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি, মো. আবদুল হান্নান মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি, চ্যানেল এসের নিউজ প্রেজেন্টার রূপি আমিন ইভেন্টস অ্যান্ড ফ্যাসিলিটিস সেক্রেটারি পদে জয়লাভ করেন।

এ ছাড়া পাঁচটি এক্সিকিউটিভ মেম্বার পদে সাহিদুর রহমান সোহেল, ফয়সল মাহমুদ, মরিয়ম পলি রহমান, জাকির হোসেন কয়েস ও আনোয়ার শাহজাহান বিজয়ী হয়েছেন।

এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকের সাবেক প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই, আব্দুল আজিজ ও ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া।

এর আগে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রেস ক্লাব মেম্বারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সভায় ক্লাবের বিদায়ী সভাপতি এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের পরিচালনায় বিগত বছরের রিপোর্ট পেশ করা হয়। পরে ক্লাবের সাধারণ সদস্যরা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।

সর্বোচ্চ সংখ্যক প্রেস কনফারেন্সে উপস্থিতি এবং নিউজ কাভার করায় জাকির হোসেনকে সেরা রিপোর্টার অ্যাওয়ার্ড ফর প্রেস কনফারেন্স এবং ইসি কমিটি সবচেয়ে বেশি উপস্থিতির জন্য রেজাউল করিম মৃধাকে ক্লাবের পক্ষ থেকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, ক্লাবের কার্যনির্বাহী পরিষদের পনেরোটি পদের জন্য দুটি অ্যালায়েন্সের তিরিশজন প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে ক্লাবের ২৮৮ জন সদস্য ভোট দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১০

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১১

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১২

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৩

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৪

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৫

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৬

আজ বিশ্ব গোসল দিবস

১৭

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

১৮

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১৯

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২০
X