কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডনে জুয়াকের আয়োজনে পিঠা উৎসব

জুয়াকের আয়োজনে লন্ডনে শীতের পিঠা উৎসব। ছবি : কালবেলা
জুয়াকের আয়োজনে লন্ডনে শীতের পিঠা উৎসব। ছবি : কালবেলা

যুক্তরাজ্যে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন-জুয়াকের আয়োজনে শীতের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) লন্ডনের একটি কমিউনিটি হলে জুয়াকের সদস্যরা পরিবারিকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের সাধারণ সম্পাদক আলিম আল রাজির পরিচালনায় উৎসবের উদ্বোধন করেন সভাপতি শহিদুল ইসলাম। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখা এবং বাংলাদেশি সাংস্কৃতির সঙ্গে পরবর্তী প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই এ পিঠা উৎসবের আয়োজন করা হয় বলে জানান উৎসবের উদ্যোক্তা জুয়াকের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবা জেবিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি ইকবাল হোসেন। বাংলাদেশি সাংস্কৃতিক ইতিহাস নিয়ে বক্তব্য রাখেন জুয়াকের প্রতিষ্ঠাতা সদস্য সচিব পারভেজ মল্লিক। আরও বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ওয়াকারুল আমিন রনি, সাংগঠনিক সম্পাদক ইফতেখার ইফতি, ড. আসমা পারভিন মুক্তা, ফারহানা ইয়াসমিন চমন, ফারহানা খান একা, শোভা ও জান্নাতুননেসা চয়ন, জাকিয়া তাসনিম, সুমি আমিন, পান্না ইকবাল, নিপা চৌধুরী, রুমানা তুলি, তাহমিনা আহমেদ, এনি জামান , মুন্না রায়হান প্রমুখ।

উৎসবে আরও উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, রানা ইসলাম, আহসান উল্লাহ , রাকিব উদ্দিন শাহিন, হাবিবে আলম, আশরাফুল আলম, সিকান্দার আলি সিকো, নিয়াজ উদ্দিন, মতিয়ার রহমান মতিন, আনিসুর রহমান, মুকিত শামস জয়, জুলফিকার আলি ভুটটো , শফিকুজ্জামান চৌধুরী জাবেদ, ওমর ফারুক জাভেদ, রায়হান, মাহামুদুল হাসান অয়ন ও সাইফ বিন আলম।

জুয়াকের সদস্যদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি পুলি পিঠা, তেলের পিঠা, পাটিশাপটা, হৃদয় হরন, ফুলঝুরি ,পোয়া পিঠা, মাংসের পিঠা, নকশি পিঠা, মুগ পাকন, নুন গড়া, মুরুলি, ঝিনুক পিঠা, দইবড়া, চিতই পিঠা, ভাপা পিঠা, ছিট পিঠা, তালের পিঠা, নারিকেল পুলি, চই পিঠা, ঝাল পিঠা, নিমক পারা, বিবিখানা পিঠাসহ প্রায় ৩০ আইটেমের সম্ভার।

বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি বাহারি নামের এসব বৈচিত্র্যময় পিঠা স্বাদেও ছিল অতুলনীয়। এছাড়াও রকমারি ভর্তা, কাবাব, আর বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী খাবারের আয়োজন পিঠা উৎসবকে দেয় ভিন্ন মাত্রা।

ঐতিহ্যবাহী রং-বেরঙের মনিপুরি শাড়ি পরে অংশ নেওয়া জুয়াকের সদস্যরা নেচে গেয়ে আনন্দে মেতে উঠেন। উৎসবে মহিলাদের মিউজিক্যাল চেয়ার, পুরুষদের পিলো পাসিং আর শিশুদের জন্য ছিল পাস দা পার্সেল।

উৎসবে আগত অতিথিরা খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅভ্যুত্থান স্মরণে জুলাই-আগস্টজুড়ে ছাত্র জমিয়তের ৬ কর্মসূচি ঘোষণা

২০২৬–২৭ অর্থবছরের বাজেট / স্টামফোর্ড ইউনিভার্সিটিতে পোস্ট-বাজেট সিম্পোজিয়াম

রিটেইলার ক্যাম্পেইন / ওমেরা এলপিজির গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত

যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা গ্রেপ্তার

দেশীয় উৎপাদন শিল্পের ওপরই কি বাড়ছে করের বোঝা?

পুলিশে বড় রদবদল

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

এসিল্যান্ডের ওপর হামলা: প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

পাকিস্তানে আপত্তিকর ধর্মীয় সম্প্রচারের অভিযোগে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স স্থগিত

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ব্যারাজের সব কপাট

১০

মামাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

১১

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানের সেই বিদ্যালয় জাতীয়করণের নির্দেশনা

১২

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

১৩

‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৪

হামলার শিকার রুয়েটের তিন শিক্ষার্থী, থানায় অভিযোগ

১৫

আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে সংঘর্ষ, আহত ২০

১৬

এটিএম বুথের টাকা লুট, ‘পরকীয়া প্রেমিকাকে’ বিয়ে করতে গিয়ে ধরা

১৭

সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

১৮

২৭ রানে ৮ উইকেট হারিয়ে ১৪০-এ অলআউট বাংলাদেশ

১৯

টানা তৃতীয়বার ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন মেটলাইফ বাংলাদেশের

২০
X