ইতালি প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৯ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইকরা ইসলামিক অ্যাকাডেমি মিলানের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

ইতালির ইকরা ইসলামিক অ্যাকাডেমির ফলাফল প্রকাশ অনুষ্ঠান। ছবি : কালবেলা
ইতালির ইকরা ইসলামিক অ্যাকাডেমির ফলাফল প্রকাশ অনুষ্ঠান। ছবি : কালবেলা

শিক্ষার্থীদের জন্য নতুন বছরে প্রধানমন্ত্রীর উপহারের নতুন বই বিতরণ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, সনদ প্রদানসহ পুরস্কার বিতরণ করেছে ইকরা ইসলামিক অ্যাকাডেমি। ইতালির মিলানের ভিয়া পাদভা মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সাব্বির আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস কনসাল এ এস এম তাজ উল ইসলাম। সভাপতির বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের প্রধান মাওলানা গাউসুর রহমান। অ্যাকাডেমির কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল হাফেজ কারি মৌলভি রবিউল ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব আকরাম হোসেন, মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার, একাডেমির কোষাধ্যক্ষ জুলহাস উদ্দিন আহমেদ, রুহুল আমিন রাহুলসহ অনেকে।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। এরপর অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় কনসাল জেনারেল এম জে এইচ জাবেদকে অ্যাকাডেমির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ইসলামী সংগীত ও কুরআন থেকে তেলাওয়াত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুরঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X