কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৩ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দম্পতি নিহত

হাফিজ আহমেদ এঞ্জেল ও সাথী আহমেদ। ছবি : সংগৃহীত
হাফিজ আহমেদ এঞ্জেল ও সাথী আহমেদ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত হয়েছেন। তারা হলেন চাঁদপুরের হাফিজ আহমেদ এঞ্জেল ও সাথী আহমেদ। দেশটির স্থানীয় সময় শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে বিন হ্যাম্পটন থেকে ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন তারা।

রোববার (১১ ফেব্রুয়ারি) আমেরিকার নিউইয়র্কে তাদের দাফন সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহতদের স্বজন চাঁদপুরের ব্যবসায়ী হুমায়ুন কবির।

নিনি বলেন, ঘটনার রাতে এঞ্জেল-সাথী দম্পতির ১১ বছরের মেয়ে রাইদাকে সঙ্গে নিয়ে গাড়িযোগে বের হন। এ সময় পেছন থেকে বেপরোয়া গতির আরেকটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে শিশু রাইদা বেঁচে গেলেও ঘটনাস্থলে প্রাণ হারান এঞ্জেল (৫৫) ও তার সহধর্মিণী সাথী (৩৫)।

নিউইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, নিউইয়র্কের অরেঞ্জ কাউন্টিতে একটি অপরাধীর গাড়ির ধাওয়া করছিল পুলিশ। এ সময় দুষ্কৃতকারীদের গাড়ির সঙ্গে হাফিজ দম্পতির গাড়ির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন। ময়নাতদন্ত শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে বইছে শোকের ছায়া।

উল্লেখ্য, এঞ্জেলের বাবা শামছুল হক মুন্সি ১৯৯১ সালে ডিভি লটারি পেয়ে আমেরিকা যান। পরে ১৯৯৬ সালে পরিবারের সদস্যদের সবাইকে সেখানে নিয়ে যান তিনি। তাদের পৈতৃক বাড়ি চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাচনমেঘ গ্রামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X