কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে কর্মী নেবে সৌদি ও আমিরাত

রোববার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে সৌদি আরব ও বিকেলে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত
রোববার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে সৌদি আরব ও বিকেলে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে দক্ষ মানবসম্পদ নিয়োগের ব্যাপারে জোর দিয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) আবুধাবি ডায়ালগের দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে দক্ষ শ্রমিক নিয়োগের বিষয়টি তুলে ধরা হয়েছে।

বৈঠকে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী শ্রমিক রপ্তানিতে বৈশ্বিক মানদণ্ড অনুসরণে বাংলাদেশের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের স্বাস্থ্য খাত, নবায়নযোগ্য জ্বালানি ও খনিজসম্পদ খাতে মানবসম্পদ নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তবে প্রতিটি সেক্টরে দক্ষ মানবসম্পদ পাঠানোর ওপর জোর দিচ্ছে মধ্যপ্রাচ্যের এই দুটি দেশ।

বাংলাদেশের সঙ্গে আলাদা বৈঠকে বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। বৈঠকে দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণ কর্মশালাসহ নানা প্রস্তুতি নেওয়া আছে বলে আশ্বস্ত করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

রোববার স্থানীয় সময় সকালে সৌদি আরব এবং বিকেলে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর।

তিনি বলেন, বৈঠকে দারুণ সাড়া পেয়েছে বাংলাদেশ। তারা সবসময় বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়ে আগ্রহী। তবে তাদের কিছু পরামর্শ রয়েছে যেমন স্কিল ডেভেলপমেন্টের জন্য। সে বিষয়গুলোতে এখন জোর দেওয়া হবে।

এদিকে আবুধাবি ডায়ালগে দুই দিনের আলোচনার পর একটি খসড়া প্রকাশ করা হয়েছে। শ্রমিক প্রেরণকারী দেশ ও শ্রমিক গ্রহণকারী দেশগুলোর অংশগ্রহণে আলোচনার মাধ্যমে এই খসড়া তৈরি করা হয়। এর ভিত্তিতে আগামী দুই মাস পর ডিক্লেরাশেন বের হবে। যেখানে শ্রমিক প্রেরণকারী দেশগুলো কীভাবে কাজ করবে, তাদের দক্ষ শ্রমিক প্রস্তুত, প্রশিক্ষণের ব্যবস্থা কি হবে এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে শ্রমিক সরবরাহের বিষয়টি ঠিক করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১১

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১২

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৪

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৫

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৬

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৭

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৮

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৯

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

২০
X