সৌদিআরব প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে দৈনিক সাঙ্গুর ২২তম বর্ষপূতি উদযাপন

সৌদিআরবে দৈনিক সাঙ্গুর ২২তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
সৌদিআরবে দৈনিক সাঙ্গুর ২২তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

সৌদি আরবে চট্টগ্রামের দৈনিক সাঙ্গুর ২২তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করে দৈনিক সাঙ্গু পাঠক ফোরাম সৌদি আরব।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে পবিত্র মক্কার দারুল হোদা লুলু আল-সা হোটেলের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আল হারামাইন প্রবাসী গ্রুপের নির্বাহী পরিচালক মুহাম্মদ কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও দৈনিক সাঙ্গুর প্রতিনিধি খলিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব রিপোর্টাস অ্যাসোসিয়েশন পশ্চিমাঞ্চলের সভাপতি ও চ্যানেল আই প্রতিনিধি এম.ওয়াই আলাউদ্দিন। আলোচনাসভায় উদ্বোধক ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির আহ্বায়ক জহির আহমেদ।

এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন, সৌদি আরব রিপোর্টাস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও এটিএন বাংলা প্রতিনিধি সাজিদুল ইসলাম, মক্কার ব্যবসায়ী আবদুল আজিজ, মিউজিয়াম মো. কামাল উদ্দিন, সৌদিআরব লোহাগাড়া প্রবাসী সমিতির সভাপতি মুহাম্মদ লোকমান হাকিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ জানে আলম, লোহাগাড়া উপজেলা এবি পাটি সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক৷ সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন শিপন, যুবনেতা দেলোয়ার হোসেন, ফরহাদুল ইসলাম জাহেদ, রফিকুল ইসলাম, জিল্লুর রহমান।

এ ছাড়াও এ বর্ষপূর্তি অনুষ্ঠানে মক্কা-মদিনা ও জেদ্দার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সত্যের পক্ষে চলমান চট্টগ্রামের বহুল প্রচারিত পত্রিকা দৈনিক সাঙ্গুর প্রশংসা করে আজ ও আগামীর জন্য শুভকামনা প্রকাশ করেন।

শেষে প্রধান অতিথিসহ আগত অতিথিদের নিয়ে বর্ষপূর্তির কেক কাটা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X